বাংলা প্রবাদ-প্রবচনে মহাভারত
১ । ধর্মপুত্র যুধিষ্ঠির ।
২ । দাতা কর্ণ ।
৩ । অর্জুনের লক্ষ্যভেদ ।
৪ । বিদুরের ক্ষুদ ।
৫ । রন্ধনে দ্রৌপদী ।
৬ । শিখণ্ডী খাড়া করা ।
৭ । ভীষ্মের শরশয্যা ।
৮ । ভীষ্মের প্রতিজ্ঞা ।
৯ । শকুনির পাশা ।
১০ । শকুনির চাল ।
১১ । দুঃশাসনের রক্তপান।
১২ । দ্রৌপদীর বস্ত্রহরণ ।
১৩ । অশ্বত্থামা হত ইতি গজঃ ( এটি সংস্কৃত প্রবাদ হলেও বাংলার প্রবাদ হয়ে গেছে )
১৪ । যথা ধর্ম তথা জয় ।
১৫ | পাপিষ্ঠ দুর্যোধন ।
১৬ | ঘরেতে নাহিক অন্ন তার নাম দাতাকর্ণ ।
১৭ | বুদ্ধিতে সেরা বৃহস্পতি , যুদ্ধে সেরা কর্ণ ।
১৮ । দুর্যোধনের শকুনি মামা ।
১৯ । অন্ধ ধৃতরাষ্ট্র ।
২০ । দমঘােষের বেটা শিশুপাল ।
২১ । চন্দ্র সূর্য অস্ত গেল , জোনাকি ধরে বাতি , ভীষ্ম দ্রোণ কর্ণ গেল , শল্য হল রথী ।
২২ । কংস গেল রসাতল , ধর্মের রহিল বল ।
২৩ । কংসমামার আদর।
২৪ । কংসরাজার বংশধর ।
২৫ । কংসের রাজ্যে হরিনাম নিষিদ্ধ ।
২৬ । কংসরাজার বদ ফরমাস ।
২৭ । পিতামহ ভীষ্ম ।
২৮ । বৃহন্নলা রথী যার , পরাজয় কোথা তার ।
২৯ । সখা যার জনার্দন , তার সঙ্গে কি সাজে রণ ?
৩০ । পাঁচভাতারী সতী ।
৩১ । ভীমের আবার একাদশী ।
৩২ । সকল ব্রত করলে যশী , বাকী আছে ভীম একাদশী ।
৩৩ । দুর্যোধনের মতাে জলস্তম্ভ করে থাকা ।
৩৪ । আসল মতলব দ্বৈপায়ন হ্রদে ডুবিয়ে রাখা ( গােপন করে রাখা অর্থে ) ।
৩৫ । কীচক বধ করা ।
৩৬ । লােহার ভীম ।
৩৭ । বেণী সংহার ।
৩৮ । একলব্যের গুরুদক্ষিণা ।
৩৯ । খাণ্ডব দহন ।
৪০ । পাণ্ডবদের অজ্ঞাতবাস।
৪১ । জরাসন্ধবধ ।
৪২ । দুর্যোধনের উরুভঙ্গ ।
৪৩ । কুরুক্ষেত্র হওয়া বা কুরুক্ষেত্র বাধানাে ।
৪৪ । কুরুপাণ্ডবের যুদ্ধ ।
৪৫ । দুর্যোধনের মরণ ।
৪৬ । বিপদে পড়লে মধুসূদন ।
৪৭ । মহাভারত তৈরী হওয়া ।
৪৮ | পঞ্চপাণ্ডব ।
৪৯ । মহাভারত অশুদ্ধ হওয়া ।
৫০ । এক পালি ধানে মহাভারত ।
৫১ । রাজসূয় যজ্ঞ ।
৫২ । অতিমানে কৌরবধ্বংস ।
৫৩ । ভীমরণ ।
৫৪ । ভীমবায়ু । |
[ ⟴তথ্যসূত্র — ‘ বাংলা প্রবাদে মহাভারতীকথা ' — অধ্যাপক ডক্টর গােপেন্দু মুখােপাধ্যায় — ধ্বনি — অক্টোবর ১৯৮২ ) । ।
No comments:
Post a Comment