Wednesday, January 1, 2020

Adage from Ramayana to Bengali Literature



Image result for প্রবাদ প্রবচন কাকে বলে
বাংলা প্রবাদ-প্রবচনে রামায়ণ


যে কোন ভাষার মূল্যবান সম্পদ হল প্রবাদ-প্রবচন।প্রবাদ হল মানবসমাজের দীর্ঘদিনের অভিজ্ঞতালব্ধ জীবনসত্যের স্মারক কোনো জনপ্রিয় বিদ্রুপাত্মক সংক্ষিপ্ত উক্তি।বচন হল কথা। কিন্ত প্রবচন হল প্রজ্ঞাবান, মননশীল বা সৃজনশীল ব্যক্তির অভিজ্ঞতাপ্রসূত ব্যক্তিগত সৃষ্টি। এই প্রবাদ প্রবচন বাংলা ভাষার অমূল্য সম্পদ।আজ আমরা আমাদের জাতীয় মহাকাব্য রামায়ণ থেকে আহৃত ও পরিপুষ্ট কিছু জনপ্রিয় প্রবাদ-প্রবচন পরিবেশন করবো।
 ১ । ভূতের মুখে রাম নাম ।
 ২ । অজগরের দাতা রাম ।
 ৩ | আগে রাম নাম পিছে সব কাম ।
 ৪ | আমার ধান পায়রায় খায় ,আমার রাম বাণিজ্যে যায় ।
 ৫ । উল্টা বুঝলি রাম।
 ৬ । একা রামে রক্ষা নাই , সুগ্রীব তার দোসর ।
 ৭ । রামগণ্ডী । 
 ৮ | লক্ষ্মণরেখা । 
 ৯ । এগুলে রাম পিছােলে রাবণ ।
 ১০ । পিতৃভক্ত রাম । 
 ১১ । কোথায় কপচায় রামরাজা , কোথায় কপচায় ফিঙে । 
 ১২ । কোথা রাম রাজা হবে , না কোথা রাম বনে যাবে ।
 ১৩ | চড়কে রাম নাম ।
 ১৪ । রাম জন্মাবার আগেই রামায়ণ লেখা । 
 ১৫ । বগলে ছুরি মুখে রাম নাম । 
 ১৬ । বিপদে পড়ে রাম নাম । 
 ১৭ | বুড়াে শালিককে রাম নাম শেখানাে ।
 ১৮ । শমনদমন রাবণরাজা , রাবণদমন রাম ।
 ১৯ । মরিয়া না মরে রাম এ কেমন বৈরী ।
 ২০ । বল্ বল্ তিন বল , ভােজনে অম্বল , শয়নে কম্বল মরণে রাম বল ।
 ২১ । কাল রাম রাজা হবে আজ বনবাস । 
 ২২ । সে রামও নেই সে অযােধ্যাও নেই ।
 ২৩ । রামে মারলেও মারবে রাবণে মারলেও মারবে । 
 ২৪ । রাজ্য পাইল রামচন্দর , কলা খাইল যত বান্দর । 
 ২৫ । রাম খাই কি রাবণ খাই । 
 ২৬ । রাম - খােদা । 
 ২৭ । রামধাক্কা ।
 ২৮ | রাম নামে ভূত পালায় । 
 ২৯ । রাম বলা , ধুতি দোলা , দুদিক কি সাজে ?
 ৩০ । রাম ভজি কি রহিম ভজি । 
 ৩১ । রাম না হতে রামের মা । 
 ৩২ । রাম রহিম কালী ভেদ । করলেই মলি ।
 ৩৩ । যে কয় রাম তার সঙ্গে থাম ।
 ৩৪ । যেমন রাম তেমন সীতা । 
 ৩৫ | সীতা  বিনা আমি যেন মণিহারা ফণী । 
 ৩৬ । রামরাজত্ব । 
 ৩৭ । সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতা রামের মাসী ।
 ৩৮ । সীতা হারা হয়ে রামের বাঁদরে আদর । 
 ৩৯ । অগ্নিপরীক্ষা । 
 ৪০ | জনম দুখিনী সীতা , নাই মাতা নাই পিতা । 
 ৪১ । যেখানে সেখানে থাকুক রাম , সীতার থাকুক এয়ােত নাম ।
 ৪২ । রামলক্ষ্মণ দুটি ভাই , রথে চড়ে স্বর্গে যাই ।
 ৪৩ । লক্ষ্মণের ফল ধরা । 
 ৪৪ | আজ মরে লক্ষ্মণ , ওষুধ দেবাে কখন ।
 ৪৫ । লক্ষ্মণের শক্তিশেল ।
 ৪৬ । হনুমানের দাঁত-খিচুনির চেয়ে রাবণের হাতে মরা ভালাে ।
 ৪৭ । লক্ষ্মণ বর্জন ।
 ৪৮ | লক্ষ্মণ ভােজন ।
 ৪৯ । একা  রামে রক্ষা নাই দোসর লক্ষ্মণ ।
 ৫০ । রাবণের দোষে সমুদ্র বন্ধন ।
 ৫১ । আগায় রাম বাগায়  রাবণ ।
 ৫২ । লঙ্কায় যে যায় সে হয় রাবণ । 
 ৫৩ রাবণের স্বর্গের সিড়ি তৈরী । 
 ৫৪ । রামদাস হনুমান ।
 ৫৫ | একে তাে হনুমান , তায় আবার রামের বাণ ।
 ৫৬ | জটায়ু পক্ষীর রথ গেলা ।
 ৫৭ । সােনার হরিণ ।
 ৫৮ | এক গাঁজার তিন ধর্ম , তােতা - পেঁচা - কুম্ভকর্ণ । 
 ৫৯ | মহীরাবণের বেটা অহিরাবণ ।
 ৬০ । কুম্ভকর্ণের নিদ্রা ।
 ৬১ । ধূম্রলােচন হওয়া । 
 ৬২ । গােকুলে নেই সুবল সখা , কেঁদে মল শূর্পনখা ।
 ৬৩ | অযােধ্যার রঘু , বাঁশবনের ঘুঘু ।
 ৬৪ । ঘরশত্রু বিভীষণ । 
 ৬৫ । কালনেমির লঙ্কাভাগ । 
 ৬৬ | একি কথা শুনি আজ মন্থরার মুখে ।
 ৬৭ । কাঠবেড়ালীর সাগর বাঁধা । 
 ৬৮ । গন্ধমাদন বয়ে আনা ।
 ৬৯ । সীতার পাতাল প্রবেশ । 
 ৭০ । ধনুকভাঙ্গা পণ । 
 ৭১ । বিশল্যকরণী মালা ।
 ৭২ । মনে মনে লঙ্কাভাগ ।
 ৭৩ । মুখ পুড়িয়ে লঙ্কায় আগুন । 
 ৭৪ । লঙ্কাকাণ্ড ।
 ৭৫ | কুব্জার মন্ত্রণা ।
 ৭৬ । মুখ পােড়া বাঁদর ।
 ৭৭ । রামায়ণের মধ্যে বানরের কচকচি ।
 ৭৮ | লঙ্কায় সােনা সস্তা । 
 ৭৯ । লঙ্কা ফেরৎ |
 ৮০ । কিষ্কিন্ধ্যার অধিবাসী । 
 ৮১ । অতিদর্পে হত লঙ্কা ।
 ৮২ । সােনার লঙ্কা ছারখার ।
 ৮৩ | যাঁহা রাম তাহা অযােধ্যা । 
 ৮৪ । লঙ্কা পার । 
 ৮৫ । পাঁচসিকের রামায়ণ তাও ধারে ।
 ৮৬ | এক গুণ রামায়ণ তার তিনগুণ ভ্যাবায়ন ।
 ৮৭ | লঙ্কায় রাবণ মলাে , বেহুলা কেঁদে রাঁড় হলাে । 
 ৮৮ | ঘরসন্ধানে রাবণ নষ্ট ।
 ৮৯ | লঙ্কায় বাণিজ্য ক্ষেতে কোণা ।


 [ তথ্যসূত্র — বাংলাপ্রবাদে রামায়ণী কথা — ডঃ গােপেন্দু মুখােপাধ্যায় — শারদীয়া কোমলদুর্বা - ১৩৮১ ] ।

No comments:

Post a Comment