
SANS-H-CC-T-03(KALYANI UNIVERSITY)
Write
a short note on Ambikadatta Vyasa and his works.
Ans :-
আবির্ভাবকাল-
ব্রজভাষার ‘কুশল’ ও ‘সরস’ কবি অম্বিকাদত্ত ব্যাস ১৮৫৮ খ্রিষ্টাব্দে( উইকিপিডিয়া অনুসারে ১৮৪৮ খ্রিষ্টাব্দে ) চৈত্রশুক্লাষ্টমীতে রাজস্থানের জয়পুরে জন্মগ্রহণ করেন ।তাঁর পিতার নাম দুর্গাদত্ত । অম্বিকাদত্ত
কাশী থেকে শিক্ষা লাভ করেন । ১২ বছর বয়সে “কাশী কবিতা বাধিনী সভা” তাঁকে ‘সুকবি’ উপাধিতে ভূষিত করেন ।তিনি ১৮৮০ খ্রিষ্টাব্দে ‘সাহিত্যাচার্য’ পদবী প্রাপ্ত হন । বিহারপ্রদেশের মধুবনী ,ভাগলপুর ,ছাপরা,পাটনা প্রভৃতি স্থানে তিনি অধ্যাপনাকার্যে রত ছিলেন | ১৯০০ খ্রিষ্টাব্দে এই মহান প্রতিভা শিবসাযুজ্য প্রাপ্ত হন ।
প্রতিভাঃ-
ভারতেন্দু হরিশ্চন্দ্র তাঁর ‘কবিবচন সুধা’-তে অম্বিকার প্রসংসায় পঞ্চমুখ হয়েছেন । অম্বিকাদত্ত হিন্দি,সংস্কৃত,বাংলা,ইংরেজী প্রভৃতি ভাষায় ও ন্যায় বেদান্তাদি দর্শনে অগাধ পাণ্ডিত্য লাভ করেন ।তিনি শতরঞ্চ ও তাস খেলায় বিশেষ পারদর্শী ছিলেন । তাছাড়াও হারমোনিয়াম ও সেতারাদি বাদ্যযন্ত্রেও তিনি যথেষ্ট স্বচ্ছন্দ বোধ করতেন ।অম্বিকাদত্ত হিন্দী ও সংস্কৃত ভাষায় ৭৮ টির ও বেশী গ্রন্থ রচনা করেছিলেন ।
কবিত্ব ও সবৈয়া শৈলীতে ব্রজভাষায় তিনি অনেক রচনা উপহার দিয়েছেন ।তিনি কাশী থেকে ‘বৈষ্ণব পত্রিকা’ (১৮৮৪) প্রকাশ করেন । শ্রীমৎ ব্যাস হিন্দী সাহিত্যকেও অনেক সমৃদ্ধ করেছেন তাঁর রচনা দিয়ে ।
রচনা সমূহঃ-
শ্রীমৎ ব্যাস সংস্কৃত ভাষায় অনেক গ্রন্থ রচনা করেছেন।যথা- ‘গনেশশতকম্’, ‘কথাকুসুমম্’, ‘সাংখ্যসাগরসুধা’, ‘কুন্ডলীদর্পণম্’, ‘শিবিরাজবিজয়’ প্রভৃতি। এদের মধ্যে “শিবিরাজবিজয়” তাঁর উল্লেখযোগ্য ও জনপ্রিয় গ্রন্থ । এটি কাশী থেকে ১৯০১ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয় ।
শিবিরাজবিজয়ঃ-
এটি আখ্যায়িকা বা ঐতিহাসিক গদ্যাকাব্য । ১২ টি নিঃশ্বাসে ছত্রপতি শিবাজীর বিজয়গাথার গুণকীর্তন করেছেন গদ্যকার ।মুঘলদের সর্বাধিক শক্তিশালী সম্রাট ঔরঙ্গজেবের সঙ্গে মহারাষ্ট্র সম্রাট শিবাজীর যুদ্ধকৌশল ,নীতি ও কার্যকলাপের ঘাত-প্রতিঘাতের ঘটনাকে কেন্দ্র করে বিষয়বস্তু সামনের দিকে অগ্রসর হয়েছে । এই দুই চরিত্র ছাড়াও গৌরসিংহ,রঘুবীরসিংহ,আফজল খাঁ,শায়েস্তা খাঁ প্রমুখ এই গদ্যকাব্যের উল্লেখযোগ্য চরিত্র ।
মূল্যায়নঃ-
শিবিরাজবিজয়ের অঙ্গী রস বীর হলেও শান্ত,বীভত্স,শৃংগারাদি রসও এখানে রয়েছে ।অনুপম দেশপ্রেমিক হিসাবে শিবাজীর দেশভক্তি এই গীতিকাব্যের রন্ধ্রে রন্ধ্রে প্রকাশিত হয়েছে । উত্তম শব্দাবলী চয়ন, অর্থপূর্ণ বাক্য বিন্যাস এই কাব্যে গতি প্রদান করেছে ।তাঁর এই অপূর্ব বর্ণনাশৈলী ও ভাষা বৈদগ্ধের জন্যে তাঁকে “অভিনব বাণ” উপাধিতে ভূষিত করা হয় ।
--------------
No comments:
Post a Comment