প্রহেলিকা /ধাঁধা বা Riddle
প্রহেলিকা বা ধাঁধা মানব সমাজের এক উন্নত আবিষ্কার । বুদ্ধিমান মানবসমাজের প্রহেলিকার প্রতি অমোঘ আকর্ষণ |চলতি বাংলায় আমরা একে ‘কাটান’ ও বলে থাকি। পৃথিবীর অন্যতম প্রাচীন ভাষা সংস্কৃতে প্রচলিত কিছু জনপ্রিয় প্রহেলিকা দিয়ে আজকে আমরা সাজিয়েছি আমাদের আসর। রসিকগণ নিশ্চয় এর রস আস্বাদন করবেন।
1.वृक्षाग्रवासी
न च पक्षिराजः
त्रिणेत्रधारी न च शूलपाणिः ।
त्वग्वस्त्रधारी न च सिद्धयोगी
जलं च बिभ्रत् न घटो न मेघः ॥
অর্থঃ-
বৃক্ষের অগ্রভাগে বাস করি ,কিন্তু পাখি বিশেষ নই । আমি ত্রিনেত্র ধারী কিন্তু শূলপাণি (মহাদেব) নই। চর্মবস্ত্র ধারণ করি কিন্তু আমি সিদ্ধ যোগী নই। জল ধারণ করলেও আমি ঘট বা মেঘ নই।
উত্তরঃ-নারিকেল 
2.“न तस्यादिः न तस्यान्तः मध्ये
यः तस्य तिष्ठति।
तवाप्यस्ति
ममाप्यस्ति यदि जानासि तद्वद।। "
অর্থঃ-
যার শুরুতে ন কার ,শেষেও ন কার,মধ্যে আছে য়, যেটা তোমারও আছে আমারও আছে, কি সেটা ?
উত্তরঃ- নয়ন
3."अस्ती कुक्षी शिरो
नास्ती
बाहुरस्ती निरंगुली
अहतो नर भक्शीचा
यो जानाति स: पंडितः "
অর্থঃ--
সেটা কি
যার পেট
আছে কিন্তু
মাথা নেই,হাত
আছে কিন্তু
আঙ্গুল নেই,যা
ব্যক্তির
শরীর কে
আচ্ছাদিত
করে ? যে
জানে সে
পণ্ডিত।
উত্তরঃ- জামা
4.नान्न
फलं वा खादामि न पिबामि जलं किंचित्
चलामि दिवसे रात्रौ, समय बोध्यामि च |
অর্থঃ-আমি অন্ন বা ফল খাই না, কিঞ্চিৎ জলও পান করি না। আমি দিন রাত চলি এবং সময় জানাই।
উত্তরঃ- ঘড়ি ।
5.कस्तूरी जायते कस्मात् को हन्ति करिणां कुलम् ।
किं कुरुते कातरः युद्धे मृगात् सिंहः पलायनम् ॥
অর্থঃ-
কস্তূরী কোথা থেকে পাওয়া যায় ?কে হাতিদের কুলকে নাশ করে?একজন ভীত ব্যক্তি যুদ্ধক্ষেত্রে কি করে ?হরিণ দেখে সিংহের পলায়ন ?
এই প্রহেলিকাটির উত্তর শেষ লাইনেই রয়েছে।
কস্তূরী কস্মাৎ জায়তে ? মৃগাৎ
কো হন্তি করিণাং কুলম্ ? সিংহঃ
কিং কুরুতে কাতরঃ যুদ্ধে ? পলায়নম্
6.पानीयम् पातुमिच्छामि त्वत्तः कमललोचने |
यदि दास्यसि नेच्छामि न दास्यसि पिबाम्यहम् ||
১—(আক্ষরিক অনুবাদ)তুমি যদি জল দাও তবে চাই না,যদি না দাও তো আমিই পান করব।
২—(শ্লেষার্থ)যদি তুমি দাসী হও তো আমার জল চাই না ,আর যদি দাসী না হও তো পান করবো।
दास्यसि(দাস্যসি)পদটির অর্থ
১—তুমি দেবে।
২—দাসী+অসি=দাস্যসি অর্থাৎ দাসী হও।
দাসী পদটির দ্বারা নীচ শ্রেণীর ব্যক্তি কে বোঝায়।তাই বক্তা দাসীর থেকে জল পান করতে অস্বীকার করছে।
7.हतो हनुमतारामो सीता सा हर्षनिर्भरा ।
रुदन्ति राक्षसास्सर्वे हाहारामो हतो हतः॥
আক্ষরিক অর্থঃ-
হনুমানের দ্বারা রাম হত হলে সীতা তা দেখে অত্যন্ত হর্ষিতা হলেন,কিন্তু রাক্ষসগণ ‘হায়! হায়! রাম নিহত হলেন’- এই বলে রোদন করতে থাকল।
প্রকৃতার্থঃ-যখন হনুমান অশোক বাটিকা বিধ্বস্ত করল তখন সীতা অত্যন্ত হর্ষিতা হলেন।কিন্তু রাক্ষসগণ ‘হায়! হায়!উদ্যান নষ্ট হয়ে গেল, এই বলে রোদন করতে থাকল।
কিন্তু কিভাবে এমন হল?
हतो हनुमतारामो (হতো হনুমতারামো)= হতঃ- নষ্ট, হনুমতারামো- হনুমতা+আরামঃ,
হনুমতা(হনুমৎ শব্দের তৃতীয়ুর একবচনের রূপ )-হনুমানের দ্বারা,আরামঃ(আ-রম্+ঘঞ্,আধারে)- কৃত্রিম বন বা উদ্যান।
8.का मायास्ति तु या वृत्तिः के शवं तर्पयन्ति ये
कं संननाश वै कृष्णः को दण्डः प्रबलो हरेः||
প্রশ্নঃ- " का मायास्ति तु या वृत्तिः? — জীবের কোন বৃত্তিকে মায়া বলে ?
উত্তরঃ- कामाय अस्ति तु या
वृत्तिः অর্থাৎ যে বৃত্তি কামনা পূর্তির জন্য।
প্রশ্নঃ-- "के शवं तर्पयन्ति ये ?—এমন কে আছে যে সত্যই মৃত ব্যক্তির তর্পণ করে ?
উত্তরঃ "केशवं तर्पयन्ति ये — যে কেশব কে সন্তুষ্ট করে ।
প্রশ্নঃ-- कं संननाश वै कृष्णः? —কৃষ্ণ কার বিনাশ করেন ?
উত্তরঃ- कंसं ननाश वै कृष्णः — কৃষ্ণ কংসের বিনাশ করেন ।
প্রশ্নঃ
- "को दण्डः प्रबलो हरेः ?— হরির কোন দণ্ড প্রবল ?
উত্তরঃ- :- कोदण्डः प्रबलो हरेः —হরির কোদণ্ড অর্থাৎ ধনুষ প্রবল ।
----------------------
No comments:
Post a Comment