Thursday, December 1, 2022

Importance of puranas

 পুরাণগুলির গুরুত্ব

ঐতিহাসিক মূল্য

              পুরাণগুলির ঐতিহাসিক মূল্য অনেক। পুরাণে প্রাচীন রাজাদের মধ্যে স্বায়ম্ভূবদক্ষ প্রাচেতস্বৈবস্বত,মান্ধাতাসগররাম প্রমুখ রাজাদের বিবরণ যেমন পাওয়া যায়তেমনি বৃহদ্রথবংশপ্রদ্যোতবংশ,শিশুনাগবংশনন্দবংশমৌর্যবংশশুঙ্গবংশকণ্ববংশআন্ধ্রভৃত্যবংশ  গুপ্তবংশের বিবিরণও পাওয়া যায়এছাড়া উক্ত রাজবংশগুলির সমসাময়িক আভীরশক যবনতুষারহূণ প্রভৃতি শূদ্র  ম্লেচ্ছ রাজবংশেরনির্ভরযোগ্য ইতিহাস পাওয়া যায়। তবে   একথা ঠিক যেরাজবংশগুলির ইতিহাস বর্ণনায় কোন কোন ক্ষেত্রেঅতিরঞ্জনভ্রমপ্রমাদ এবং  কল্পনাবিলাসও আছে    

পুরাণের ধর্মীয় গুরুত্ব 

      হিন্দুধর্মের দুটি প্রধান ধারাবৈদিকধর্ম পৌরাণিক ধর্মপুরাণগুলিতে ব্রাহ্ম, পাঞ্চরাত্র, বৈষ্ণব, ভাগবত, শৈব, পাশুপত, গাণপত্য, শাক্ত প্রভৃতি বিভিন্ন ধর্মসম্প্রদায়ের সামাজিক ইতিহাস পাওয়া যায়এখানে বেদানুসারী সাংখ্য, বেদান্ত প্রভৃতি দার্শনিক মতবাদের পাশাপাশি বেদবিরোধী কিছু মতবাদও স্থান পেয়েছেএখানে লোকধর্মেরও বিশিষ্ট রূপ দেখা যায়পৌরাণিকমতে সত্য অহিংসাই শ্রেষ্ঠ ধর্মসত্য শুধু অধ্যাত্মচেতনা নয়, এটা কায়িক-বাচিক-মানসিক বিশুদ্ধিকরণপুরাণমতে অহিংসা, ক্ষমা, ক্ষান্তি, শম, দম, ইন্দ্রিয়নিগ্রহ, দয়া, দান, শৌচ, তপঃ, সত্য, বিদ্যা, ত্যাগ, অক্রোধ, অস্তেয়, ধ্যান, দেবতাপূজা ইত্যাদি মহদ্ধর্ম

এইভাবে পরিবর্তিত যুগধারায় ধর্মাচার সামাজিক কাঠামোতে যে সব বৈশিষ্ট্য যুক্ত হয়েছিল, পুরাণগুলি সেগুলির মধ্যে অপূর্ব সামঞ্জস্য বিধান করেছিল

No comments:

Post a Comment