Tuesday, September 22, 2020

According to the adiparva of the Mahabharata, the human birth of gods and demons.


 

মহাভারতের আদি পর্ব অনুসারে দেবতা-দানবদের মনুষ্য জন্মগ্রহণ

             বৈশম্পায়ন জনমেজয় এর উদ্দেশ্যে বললেন -  দেবতা দানব কোন কোন মনুষ্য  রূপে  পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন তার বর্ণনা দিচ্ছি

1.দেবাদিদেব সনাতনপুরুষ ভগবান নারায়ণের অংশে বাসুদেবশ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন

2. মহাবলী বলরাম  শেষনাগের অংশদ্ভূত

3.দানবরাজ বিপ্রচিত্তি জরাসন্ধ এবং হিরণ্যকশিপু শিশুপাল রূপে  জন্মেছিলেন

4.সংহ্লাদ শল্যরূপে এবং অনুহ্লাদ ধৃষ্টকেতু হয়ে জন্মেছিলেন

5. বাষ্কল ভগদত্ত রূপে এবং শিবি দৈত্য দ্রুমরাজ হয়ে জন্মেছিলেন

6.কালনেমি দৈত্যই কংস রূপে জন্মগ্রহণ করেছিলেন

7.দ্রোণাচার্যের জন্ম হয় ভরদ্বাজ মুনির ঔরসে বৃহস্পতির অংশ থেকে, ইনি ছিলেন শ্রেষ্ঠ ধনুর্ধর, উত্তমশাস্ত্রবেত্তা এবং অত্যন্ত তেজস্বীতাঁর ঔরসে মহাদেব, যম , কাল এবং ক্রোধের সম্মিলিত অংশ থেকে মহাবলী অশ্বত্থামার জন্ম হয়েছিল

8.বশিষ্ঠ ঋষির শাপ এবং ইন্দ্রের নির্দেশে অষ্টবসু রাজর্ষি শান্তনুর ঔরসে গঙ্গার গর্ভে জন্ম  নেনঅষ্টবসুর অন্যতম ভীষ্ম ছিলেন, বেদবিদ জ্ঞানী , শ্রেষ্ঠ বক্তা কৌরবদের রক্ষকতিনি ভগবান পরশুরামের সঙ্গে যুদ্ধ করেছিলেন

9.কৃপাচার্য রূপে অবতরণ করেছিলেন রুদ্রের এক গণ

10.শকুনির জন্ম দ্বাপরযুগের অংশে  

11.বীরবর সত্যবাদী সাত্যকি , রাজর্ষি দ্রুপদ , কৃতবর্মা এবং রাজা বিরাট মরুগণের অংশে জন্ম নিয়েছিলেন

12.অরিষ্টের পুত্র হংস নামক গন্ধর্বরাজ ধৃতরাষ্ট্র রূপে জন্ম নিয়েছিলেন এবং তার ছোট ভাই পাণ্ডু রূপে 

13.লক্ষ্মী রাজা ভীষ্মকের কন্যা রুক্মিণী রূপে জন্মগ্রহণ করেন

14.দ্রৌপদী দ্রুপদের যজ্ঞকুণ্ড থেকে জন্মগ্রহণ করেন

15.সিদ্ধি  ধৃতি কুন্তী মাদ্রী রূপে জন্মগ্রহণ করেনপৃথাই হল  কুন্তী  ।

 16.রাজা সুবলের কন্যা মতি গান্ধারী  রূপে জন্মগ্রহণ করেন

17.সূর্যের অংশ ধর্মই বিদুর নামে প্রসিদ্ধ

18.কুরুকুল কলঙ্ক দুর্যোধন দুরাত্মা কলিযুগের অংশ থেকেই জন্ম নেন

19.পুলস্ত্যবংশের রাক্ষসেরা দুর্যোধনের শত ভ্রাতা রূপে জন্ম  নিয়েছিলেন

20.ধৃতরাষ্ট্রের আর এক পুত্র যুযুৎসু , বৈশ্যার গর্ভে জন্মগ্রহণ করেন , তিনি অন্য ভাইদের মতো ছিলেন না

 21.যুধিষ্ঠির ধর্ম , ভীমসেন বায়ু , অর্জুন ইন্দ্র এবং নকুল - সহদেব অশ্বিনীকুমারদ্বয়ের অংশে জন্মগ্রহণ করেন

22.সূর্যের অংশে উৎপন্ন হয়েছিলেন মহাবীর কর্ণ  ।

23. চন্দ্রের পুত্র বর্চা অভিমন্যু রূপে জন্ম নেন | বর্চার জন্মের সময় চন্দ্র বলেছিলেন , আমি আমার প্রাণপ্রিয় পুত্রকে পাঠাতে চাই না , যদিও জানি এই কাজে দ্বিধা করা উচিত নয়অসুরদের বধ করা তো আমাদেরই কাজতাই বর্চা মানুষ রূপে যাবে , কিন্তু বেশি দিন থাকবে নাইন্দ্রের অংশে নরবতার অর্জুন জন্মাবেন , যার সঙ্গে নারায়ণাবতার শ্রীকৃষ্ণ বন্ধুত্ব করবেনআমার পুত্র অর্জুনের পুত্র রূপে জন্ম নেবেনর - নারায়ণের অনুপস্থিতিতে আমার পুত্র চক্রব্যুহ ভেদ করবে এবং ভয়ঙ্কর যুদ্ধ করে মহারথীদের ধরাশায়ী করবেসারাদিন যুদ্ধের পর সন্ধ্যার সময় সে আমার কাছে ফিরে আসবেএরই পত্নীর গর্ভে যে পুত্র জন্মাবে , সে হবে কুরুকুলের বংশধর

 

24.বিশ্বদেবগণ দ্রৌপদীর পাঁচ পুত্র প্রতিবিন্ধ্য , সুতসোম , শ্রুতকীর্তি , শতানীকে এবং শ্রুতসেন রূপে জন্ম গ্রহণ করেন |

25. অগ্নির অংশে ধৃষ্টদ্যুম্না এবং রাক্ষসের অংশে শিখণ্ডীর জন্ম

26.সনৎকুমার প্রদ্যুম্ন হয়ে জন্মেছিলেন |

27.ইন্দ্রের নির্দেশে অপ্সরাদের অংশে ১৬ হাজার নারীর জন্ম হয়

 

            এইভাবে দেবতা , অসুর , গন্ধর্ব অপ্সরা এবং রাক্ষসগণ নিজ নিজ অংশে মনুষ্য রূপে জন্ম গ্রহণ করেন |

 

 

 

 

 

No comments:

Post a Comment