Friday, September 18, 2020

Three Types of State Power

 






K.U,SEM-III,C-7,SEC-D

Three Types of State Power Śakti

ত্রিবিধশক্তি

               রাজ্য পরিচালনার ক্ষেত্রে  শক্তিত্রিতয় রাজা বা রাজ্যশাসককে বহুলাংশে এগিয়ে রাখে |  এই ত্রিশক্তি হল  প্রভুশক্তি , মন্ত্রশক্তি উৎসাহশক্তি শক্তি শব্দের দ্বারা বল বা কাজ করার সামর্থ্যকে বোঝায় |


প্রভুশক্তি

             রাজার বা শাসকের প্রভাব - প্রতিপত্তি থাকলে রাজ কর্মচারী প্রজারা  তাঁর  আদেশ - নির্দেশ মেনে চলে এই শক্তিকে বলে প্রভুশক্তি উৎসাহ , সত্ত্ব , ( ব্যসনে অভ্যুদয়ে অবিকারতা ) , অধ্যবসায় , চেষ্টা , দৃঢ়তা ভেদে  পুরুষকার পাঁচ প্রকার রাজা যথাযথ পুরুষাকার প্রয়োগ করতে সক্ষম হলে সকলেই তাঁর বশে থাকে |


মন্ত্রশক্তি-

             সুচারুভাবে নীতি নির্ধারণ বা বলের নাম মন্ত্রশক্তি| এই মন্ত্রশক্তি রাজার অভিজ্ঞ মন্ত্রীমন্ডলীর মন্ত্রণার উপরে নির্ভর করে এখানে 'মন্ত্র' বলতে মন্ত্রণা বোধব্য |মনুর মতে যে কোনো কাজ একাকী করা ভীষণ কঠিন ,বিশেষ করে রাজাদের পক্ষেঅপি যৎ সুকরং কর্ম তদপ্যেকেন দুষ্করম্  ,বিশেষতো২সহায়েন কিমু রাজ্যং মহোদয়ম্ সুতরাং মন্ত্রিগণের মধ্যে শ্রেষ্ঠ মন্ত্রীকে প্রধানমন্ত্রী করে তার সঙ্গে আলোচনা পূর্বক নিশ্চিত হয়ে রাজা কার্য আরম্ভ করবেন তেন সার্ধং বিনিশ্চিত্য ততঃ কর্ম সমারভেৎ


উৎসাহশক্তি

             উদ্যম সহকারে কার্য আরম্ভ করা অর্থাৎ  প্রবল চেষ্টা বা বিক্রমরূপ বলের দ্বারা বাঁধাবিঘ্ন সত্ত্বেও সেসব অতিক্রম করে কার্য সমাপ্ত করার শক্তিই হল উৎসাহশক্তি | ক্ষিপ্ৰকারিতা , অতিশয় দক্ষতা , ব্যসনে অকাতরতা অতিধীরতা - এগুলি হল উৎসাহের সম্পদ উৎসাহশীল রাজা অনায়াসেই সপ্তাঙ্গরাজ্য লাভ পালনে সমর্থ হন

 

               মন্ত্র শক্তি , প্রভুশক্তি উৎসাহশক্তি এই তিন প্রকার শক্তি যেন একে অন্যের পরিপূরক হয়ে কার্যকরী ভূমিকা পালন করে বিষয়ে রাজাকে সবিশেষ নজর দিতে হবে |কেননা ত্রিশক্তির  একটির অভাবে অন্যটি ফলপ্রসূ হয় না এই ত্রিবিধ শক্তিতে শক্তিমান স্বামী বা রাজাই হলেন প্রাচীন ভারতীয় রাজতান্ত্রিক শাসনপ্রণালীর কূটস্থানীয় স্বরূপ | সুতরাং স্থান কালাদি বিচারপূর্বক রাজা নিজের জন্য শক্তি  বাড়াতে সর্বদা সচেষ্ট থাকবেন বলে কৌটিল্যের অভিমত

----------------------------------------------------------------------------------------


No comments:

Post a Comment