Tuesday, October 28, 2025


 

বাচ্য (১)

 

বচ্‌ ধাতুর সঙ্গে ণ্যত্‌ প্রত্যয়যোগে বাচ্য শব্দটি নিষ্পণ্ন হয়েছে ‘বাচ্য’ শব্দের গঠন প্রক্রিয়া--

‘ভূবাদয়ো ধাতবঃ’ সূত্র দ্বারা ‘বচ্’ এর ধাতুসংজ্ঞা, ‘ধাতোঃ’, ঋহলোর্ণ্যত্‌’, ‘প্রত্যয়ঃ’, এবং ‘পরশ্চ’ সূত্র দ্বারা বচ্‌ ধাতুর উত্তর ণ্যত্ প্রত্যয়ে ‘বচ্‌ ণ্যত্‌’, ণ্যত্‌-এর তকার ও ণকার অনুবন্ধলোপে ‘বচ্‌ য’ʻअचो ञ्णितिʼ সূত্র দ্বারা ব্এর পরবর্তী অকারের বৃদ্ধি হয়ে ‘বাচ্‌ য’ পরস্পর সংযোগে ‘বাচ্য’ শব্দটি নিষ্পণ্ন হয়। এরপর ক্লীবলিঙ্গ প্রথমা একবচনে রূপ হয় ‘বাচ্যম্‌’।

বাচ্য শব্দের অর্থ বক্তব্য বিষয় বা অভিধেয় বিষয়। যে বাক্যে ক্রিয়ার অভিধেয় বিষয় কর্তা তাকে কর্তৃবাচ্য, যে বাক্যে ক্রিয়ার অভিধেয় বিষয় কর্ম তাকে কর্মবাচ্য, এবং যে বাক্যে ভাব বা ক্রিয়া নিজেকেই প্রকাশ করে, তাকে ভাববাচ্য বলে।

আর এক ধরনের বাচ্য আছে যেখানে ক্রিয়া কর্মের অন্তর্ভূত কর্তাকে প্রকাশ করে, এই ধরণের বাচ্যকে কর্ম কর্তৃবাচ্য বলে।

সাধারণ নিয়ম—

১. কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা,

২. কর্মে দ্বিতীয়া এবং

৩. ক্রিয়াপদ কর্তার পুরুষ ও বচন অনুসারে হয়।

যেমন—ছাত্রঃ পুস্তকং পঠতি এই বাক্যে ‘ছাত্রঃ’ প্রথম পুরুষ একবচনক্রিয়াও প্রথম পুরুষের একবচনে হয়েছে ‘পুস্তকং’ কর্মসেইজন্য তাতে দ্বিতীয়া বিভক্তি হয়েছে

আবার ‘অহং পুস্তকং পঠামি’ বাক্যে ‘অহম্‌’ উত্তম পুরুষ একবচনসেইজন্য ক্রিয়াপদও উত্তম পুরুষ একবচনের হয়েছে কর্মপদ পুস্তকে আগের মতোই দ্বিতীয়া হয়েছে  

এইরকম ‘ত্বং পুস্তকং পঠসি’ বাক্যে ‘ত্বম্‌’ মধ্যম পুরুষ একবচনের পদসেইজন্য ক্রিয়াপদও মধ্যম পুরুষ একবচনের হয়েছে কর্মপদ পুস্তকে আগের মতোই দ্বিতীয়া হয়েছে

কর্তৃবাচ্য-বিষয়ক কারিকাটি মনে রাখতে হবে

‘কর্তৃবাচ্য-প্রয়োগে তু প্রথমা কর্তৃকারকে

দ্বিতীয়ান্তং ভবেৎ কর্ম কর্ত্রধীনং ক্রিয়াপদম্‌’।।

 

কর্মবাচ্য—

সাধারণ নিয়ম—

১. কর্মবাচ্যে কর্তৃকারকে তৃতীয়া বিভক্তি,

২. কর্মপদে প্রথমা বিভক্তি এবং

৩. ক্রিয়াপদ কর্ম অনুসারী, অর্থাৎ কর্ম যে পুরুষের যে বচন, ক্রিয়াও সেই পুরুষের সেই বচন হবে। কর্ম প্রথম পুরুষ বা মধ্যম পুরুষ বা উত্তম পুরুষ একবচনের হলে ক্রিয়াও তাই হবে, দ্বিবচনের হলে ক্রিয়া দ্বিবচনের হবে এবং বহুবচনের হলে ক্রিয়া বহুবচনের হবে। এখানে পুরুষ ও বচন উভয় বিষয়েই মনোযোগ দিতে হবে।

৪. ধাতুতে আত্মনেপদের বিভক্তি হবে।

৫. ধাতুর উত্তর যক্‌ (য) প্রত্যয় যুক্ত হবে।

যেমন—ময়া পুস্তকং পঠ্যতে। তেন অশ্বাঃ দৃশ্যন্তে। যুষ্মাভিঃ বয়ং দৃশ্যামহে।

কারিকা—

কর্মবাচ্য-প্রয়োগে তু তৃতীয়া কর্তৃকারকে।

প্রথমান্তং ভবেৎ কর্ম কর্মাধীনং ক্রিয়াপদম্‌।।

ভাববাচ্য

ভাব মানে ক্রিয়া। ভাববাচ্যে কর্ম থাকে না। কর্তৃকারকে তৃতীয়া বিভক্তি এবং ক্রিয়া সবসময় প্রথম পুরুষের একবচন হয়। কেবলমাত্র অকর্মক ধাতুরই ভাববাচ্যে প্রয়োগ হয়

কারিকা—

ভাববাচ্যে কর্মাভাবস্তৃতীয়া কর্তৃকারকে।

প্রথমপুরুষস্যৈকবচনং স্যাৎ ক্রিয়াপদে।।

যেমন—শিশুনা শয্যতে। তেন গম্যতে। ত্বয়া স্থীয়তে।

‘সার্বধাতুকে যক্‌’ (৩.১.৬৭) সূত্রানুসারে ভাব ও কর্মবাচক সার্বধাতুক প্রত্যয় পরে থাকলে ধাতুর উত্তর যক্‌ হয়। যক্‌ এর ক্‌ অনুবন্ধলোপে ‘য’ অবশিষ্ট থাকে।

‘টিত আত্মনেপদানাং টেরে’ (৩.৪.৭৯) সূত্র দ্বারা টিত্‌ লকারের স্থানে আদেশপ্রাপ্ত আত্মনেপদী প্রত্যয়ের টি-ভাগের স্থানে একার আদেশ হয়।

যুষ্মদ্‌ ও অস্মদ্‌ শব্দের দ্বারা ভাবের সামানাধিকরণ্য হয় না, ফলে মধ্যম ও উত্তম পুরুষ ভাববাচ্যের বিষয় হয় না। ‘শেষে প্রথমঃ’ (১.৪.১০৮) সূত্র দ্বারা প্রথম পুরুষই বিষয় হয়। ভাববাচ্যে প্রথম পুরুষের সঙ্গেই লকারের সামানাধিকরণ্য থাকে।

তিঙ্‌ বাচ্য ক্রিয়া যেহেতু দ্রব্য নয়, সেইজন্য তার কোন রূপ নেই। তাই দ্বিত্ব প্রভৃতির প্রতীতি হয় না। অর্থাৎ ভাববাচ্যে একবচনই হয়, দ্বিবচন বা বহুবচন হয় না। কারণ একবচন সংখ্যার অপেক্ষা করে না। প্রথম পুরুষের মতো একবচনও সামান্যরূপেই আসে।

(‘তিঙ্‌বাচ্যভাবনায়া অসত্ত্বরূপত্বেন দ্বিত্বাদ্যপ্রতীতের্ন দ্বিবচনাদি। কি তু একবচনমেব’।(ভট্টোজি দীক্ষিত)

কর্মকর্তৃবাচ্য

যেখানে কর্ম এত সহজে সম্পন্ন হয় যে, মনে হয়—কর্তার সাহায্য ছড়াই কর্ম নিষ্পন্ন হয়েছে। এইরকম ক্ষেত্রে কর্ম পদটি কর্তার মত মনে হয়। এইরকম কর্মকে কর্মকর্তা বলে।

কারিকা—

ক্রিয়মাণন্তু যৎ কর্ম স্ব্যমেব প্রসিধ্যতি।

সুকরৈঃ স্বৈর্গুণৈঃ কর্তুঃ কর্মকর্তেতি তদ্বিদুঃ।।

যেমন—বৃক্ষঃ স্বয়মেব ছিদ্যতে। --গাছ নিজে নিজেই কাটা হচ্ছে। গাছ তো নিজেকে নিজে কাটতে পারে না। বৃক্ষচ্ছেদনকর্তা  এত সহজে গাছ কাটছে যে, মনে হচ্ছে গাছ নিজে নিজেই কাটা হচ্ছে।

অন্যান্য উদাহরণ—ওদনঃ স্বয়মেব পচ্যতে। কাষ্ঠং ভিদ্যতে। অন্নং পচ্যতে। 

বাচ্যপরিবর্তনের নিয়মাবলী—

১। কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের সময় কর্তায় তৃতীয়া বিভক্তি, কর্মে প্রথমা এবং ক্রিয়াপদকে কর্মের পুরুষ ও বচন অনুসারে পরিবর্তিত করতে হবে।      অর্থাৎ কর্ম প্রথম পুরুষ বা মধ্যম পুরুষ বা উত্তম পুরুষ একবচনের হলে ক্রিয়াও তাই হবে, দ্বিবচনের হলে ক্রিয়া দ্বিবচনের হবে এবং বহুবচনের হলে ক্রিয়া বহুবচনের হবে। এখানে পুরুষ ও বচন উভয় বিষয়েই মনোযোগ দিতে হবে।

৪. ধাতুর উত্তর যক্‌ (য) প্রত্যয় যুক্ত হবে। লট্‌, লোট্‌ লঙ্‌ ও বিধিলিঙ্ লকারে যক্‌ হবে। অন্যান্য লকারের ক্ষেত্রে কেবলমাত্র আত্মনেপদের বিভক্তি হবে।

৫. ধাতুতে আত্মনেপদের বিভক্তি হবে।

‘তঙানাবাত্মনেপদম্‌’ (১.৪.১০০) সূত্রানুসারে  আত্মনেপদের নয়টি বিভক্তি হল—

ত আতাম্‌ ঝ; থাস্‌ আথাম্‌ ধ্বম্‌; ইট্‌ বহি মহিঙ্।

এই বিভক্তিগুলি বিভিন্ন ব্যাকরণগত প্রক্রিয়ায় পরিবর্তিত হয়।

যেমন—-  ‘টিত আত্মনেপদানাং টেরে’ (৩.৪.৭৯) সূত্র দ্বারা টিত্‌ লকারের স্থানে আদেশপ্রাপ্ত আত্মনেপদী প্রত্যয়ের টি-ভাগের স্থানে একার আদেশ হয়ে

‘ত’ হয়ে যায়— ‘তে’

আতাম্‌ --আতে;

ঝ—- অন্তে;  (‘ঝোঽন্তঃ’ সূত্র দ্বারা ঝ্‌-স্থানে অন্ত্ আদেশ হয় তারপর টি-ভাগ অকারের স্থানে একার আদেশ হয় )

থাস্‌-- সে (‘থাসঃ সে’ সূত্র দ্বারা  থাস্‌-এর জায়গায় ‘সে’ আদেশ হয়)

আথাম্‌--আথে (টি-আম্‌ এর স্থানে একার আদেশ)

ধ্বম্‌-- ধ্বে (টি-অম্‌ এর স্থানে একার আদেশ)

ইট্‌-- এ (ইট্‌ এর ট্‌ অনুবন্ধলোপের পর ইকারের স্থানে একার আদেশ)

বহি-- বহে ; (টি-ইকারের স্থানে একার আদেশ)

মহিঙ্-- মহে।(টি-ইকারের স্থানে একার আদেশ)।

‘সার্বধাতুকে যক্‌’ (৩.১.৬৭) সূত্রানুসারে ভাব ও কর্মবাচক সার্বধাতুক প্রত্যয় পরে থাকলে ধাতুর উত্তর যক্‌ হয়। যক্‌ এর ক্‌ অনুবন্ধলোপে ‘য’ অবশিষ্ট থাকে। এই ‘’ পরে থাকলে গুণ বা বৃদ্ধি হয় না হলন্ত বা ব্যঞ্জনান্ত এবং দীর্ঘ স্বরান্ত ধাতুর ক্ষেত্রে ধাতু পরে ‘’ যুক্ত হয় এবং তারপর আত্মনেপদের প্রত্যয় যুক্ত হয়

যেমন—- লট্‌ লকারে প্রথম পুরুষ একবচনে

গম্‌—গম্যতেপঠ্—পঠ্যতে, ত্যজ্‌--ত্যজ্যতে, লভ্‌--লভ্যতে, হন্‌--হন্যতে,

ভুজ্‌--ভুজ্যতে, নী—নীয়তে, জ্ঞা—জ্ঞায়তে, সেব্‌-- সেব্যতে ইত্যাদি।

যক্‌ (য) পরে থাকলে ধাতুর রূপের কিছু পরিবর্তন হয়।

১. রিঙ্ শয়গ্লিঙ্ক্ষু (৭.৪.২৮) সূত্রানুসারে (শ-প্রত্যয়), যক্‌, (যকারাদি আর্ধধাতুক লিঙ্) পরে থাকলে ধাতুর ঋকারের স্থানে রিঙ্ (রি) আদেশ হয়।

যেমন-- কৃ—ক্রিয়তে; ভৃ—ভ্রিয়তে; হৃ—হ্রিয়তে; মৃ—ম্রিয়তে।

২. অযঙ্ যি কি্ঙতি’ (৭.১.২২) সূত্রানুসারে কিত্ ঙিত্ যকারাদি প্রত্যয় পরে থাকলে শী ধাতুর ঈকারের স্থানে ‘অযঙ্’ আদেশ হয়। ‘অযঙ্’ এর য্ এর পরবর্তী ওকার উচ্চারণের জন্য এবং ঙ্ ইৎসংজ্ঞক, ফলে ‘অয্‌’ অবশিষ্ট থাকে।

যেমন—শী—শয্যতে।

৩. বচি-স্বপি-যজাদীনাং কিতি (৬.১.১৫) সূত্রানুসারে  কিত্‌ (ক্‌ ইত্‌) প্রত্যয় পরে থাকলে বচ্‌, স্বপ্‌, এবং যজাদিগণে পঠিত ধাতুর সম্প্রসারণ হয়।

‘ইগ্‌যণঃ’ সম্প্রসারণম্‌’ (১.১.৪৫) সূত্র দ্বারা য্‌-এর স্থানে ইকার, ব্‌-এর স্থানে উকার, র্‌-এর স্থানে ঋকার এবং ল্‌-এর স্থানে লৃকার হয়।

যেমন—বচ্‌-- উচ্যতে; বদ্‌-উদ্যতে;  বপ্‌-- উদ্যতে, বহ্‌--উহ্যতে; বস্‌--উষ্যতে; স্বপ্‌--সুপ্যতে, যজ্‌--ইজ্যতে।

৪. গ্রহি-জ্যা-বযি-বধি-বষ্টি-বিচতি-বৃশ্চতি-পৃচ্ছতি-ভৃজ্জতীনাং ঙিতি (৬.১.১৬) সূত্রানুসারে কিত্‌ এবং ঙিত্ প্রত্যয় পরে থাকলে গ্রহ্‌, জ্যা, বেঞ্‌, ব্যধ্‌, বশ্‌, ব্যচ্‌, ব্রশ্চ্‌, প্রচ্ছ্‌ ও ভ্রস্‌জ্‌ ধাতুর সম্প্রসারণ হয়। এখানে বহুল ব্যবহৃত ধাতু গ্রহ্‌, প্রচ্ছ্‌ ও ব্যধ্‌ ধাতু। এগুলির সম্প্রসারণ হয়ে গ্রহ্‌ হয় ‘গৃহ্‌’, প্রচ্ছ্‌ হয় ‘পৃচ্ছ্‌’ এবং ব্যধ্‌ হয় ‘বিধ্‌’। যেমন—গ্রহ্‌--গৃহ্যতে; প্রচ্ছ্‌--পৃচ্ছ্যতে; বিধ্‌--বিধ্যতে।

 

----

বাচ্য (২)

By Gurucharan Das December 24, 2018

বাচ্য ()

 

 

লট্‌ লকারে বাচ্যপরিবর্তন—

 

১। কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের সময় কর্তায় তৃতীয়া বিভক্তি, কর্মে প্রথমা এবং ক্রিয়াপদকে কর্মের পুরুষ ও বচন অনুসারে পরিবর্তিত করতে হবে।      অর্থাৎ কর্ম প্রথম পুরুষ বা মধ্যম পুরুষ বা উত্তম পুরুষ একবচনের হলে ক্রিয়াও তাই হবে, দ্বিবচনের হলে ক্রিয়া দ্বিবচনের হবে এবং বহুবচনের হলে ক্রিয়া বহুবচনের হবে। এখানে পুরুষ ও বচন উভয় বিষয়েই মনোযোগ দিতে হবে।

২. ধাতুর উত্তর যক্‌ (য) প্রত্যয় যুক্ত হবে।

৩. ধাতুতে আত্মনেপদের বিভক্তি হবে।

 

কর্মবাচ্য—

 

১. ছাত্রঃ পুস্তকং পঠতি (কর্তৃবাচ্য)

— ছাত্রেণ পুস্তকং পঠ্যতে। (কর্মবাচ্য)

২. ছাত্রৌ পুস্তকে পঠতঃ।(কর্তৃবাচ্য)।

--ছাত্রাভ্যাং পুস্তকে পঠ্যেতে।(কর্মবাচ্য)

 

(‘আতো ঙিতঃ’—৭.২.৮১ সূত্র দ্বারা ঙিত্‌ আতে, আথে, আতাম্‌, আথাম্‌ –এই চারটি বিভক্তির আকারের স্থানে ইয্‌ আদেশ হয় এবং এরপর ‘লোপো ব্যোর্বলি’—৬.১.৬৬ সূত্র দ্বারা যকারের লোপ হয়, ফলে ইকার অবশিষ্ট থাকে তখন আতে, আথে, আতাম্‌, আথে যথাক্রমে ইতে, ইথে, ইতাম্‌, ইথাম্‌ হয়)

 

৩. ছাত্রাঃ পুস্তকাণি পঠন্তি। (কর্তৃবাচ্য)।

--ছাত্রৈঃ পুস্তকাণি পঠ্যন্তে। (কর্মবাচ্য)

 

(কর্তৃবাচ্যে কর্তার লিঙ্গ ও বচন ভালভাবে লক্ষ্য করতে হবে। সেই অনুসারে কর্মবাচ্যে পরিবর্তিত করতে হবে। অকারান্ত পুংলিঙ্গ ও ক্লীবলিঙ্গ শব্দগুলিকে ‘নর’ শব্দ অনুসারে, ইকারান্ত পুংলিঙ্গ ও ক্লীবলিঙ্গ শব্দগুলিকে (‘সখি’ শব্দ বাদে) ‘মুনি’ শব্দ অনুসারে, উকারান্ত পুংলিঙ্গ ও ক্লীবলিঙ্গ শব্দগুলিকে ‘সাধু’ শব্দ অনুসারে, ঋকারান্ত শব্দগুলিকে ‘দাতৃ’ শব্দ অনুসারে, ‘নীচে কয়েকটি নমুনা দেওয়া হল—

 

১. অজগরঃ ছাগং গিলতি।

--অজগরেণ ছাগঃ গিল্যতে।

২. অজগরৌ ছাগং গিলতি।

--অজগরাভ্যাং ছাগঃ গিল্যতে।

৩. অজগরাঃ ছাগং গিলন্তি।

--অজগরৈঃ ছাগঃ গিল্যতে।

 

(এখানে দেখা যাচ্ছে—কর্ম ‘ছাগম্‌’ একবচনে আছে, সেইজন্য কর্তায় বিভক্তির পরিবর্তন হলেও কর্মে একবচনই হয়েছে এবং ক্রিয়াপদ কর্মকে অনুসরণ করে একবচনেই আছে।)

 

আবার, ১. অনলঃ কাষ্ঠং দহতি।

--অনলেন কাষ্ঠং দহ্যতে।

২. অনলঃ কাষ্ঠানি দহতি।

--অনলেন কাষ্ঠানি দহ্যন্তে।

 

(এখানে কর্ম বহুবচনে, সেইজন্য বাচ্যপরিবর্তনে ক্রিয়াপদ কর্মকে অনুসরণ করে বহুবচনে হয়েছে)।

 

অন্যান্য উদাহরণ—

১. অশ্বঃ জলং পিবতি।

--অশ্বেন জলং পীয়তে।

২. অশ্বাঃ জলং পিবন্তি।

--অশ্বৈঃ জলং পীয়তে।

৩. গজঃ কদনীবৃক্ষং খাদতি।

-- গজেন কদলীবৃক্ষঃ খাদ্যতে।

৪. গজাঃ কদনীবৃক্ষান্‌ খাদন্তি।

--  গজৈঃ কদলীবৃক্ষাঃ খাদ্যন্তে।

৫. অমাত্যঃ পরামশং দদাতি।

--অমাত্যেন পরামর্শঃ দীয়তে।

৬. অধমর্ণঃ উত্তমর্ণাত্‌ ঋণং গৃহ্ণাতি।

-- অধমর্ণেন উত্তমর্ণাত্‌ ঋণং গৃহ্যতে।

৭. আচার্যঃ শিষ্যান্‌ উপদিশতি।

--আচার্যেণ শিষ্যাঃ উপদিশ্যন্তে।

৮. উত্তমর্ণঃ ঋণাদানং করোতি।

--উত্তমর্ণেন ঋণাদানং ক্রিয়তে।

৯. কাকঃ বৃক্ষশাখায়াম্‌ উপবিশ্য শব্দং করোতি।

-- কাকেন  বৃক্ষশাখায়াম্‌ উপবিশ্য শব্দঃ ক্রিয়তে।

১০. ভারবাহকঃ ভারং বহতি

--ভারবাহকেণ ভারঃ উহ্যতে

১১ভারবাহকাঃ ভারান্‌ বহন্তি

--ভারবাহকৈঃ ভারাঃ উহ্যন্তে

১২মাতা ওদনং পচতি

--মাত্রা ওদনঃ পচ্যতে

১৩ভৃত্যঃ প্রভুং সেবতে

--ভৃত্যেন প্রভুঃ সেব্যতে

১৪ভৃত্যাঃ প্রভুং সেবন্তে

--ভৃত্যৈঃ প্রভুঃ সেব্যতে

১৫লুব্ধকঃ মৃগং হন্তি

--লুব্ধকৈঃ মৃগঃ হন্যতে

১৬লুব্ধকাঃ মৃগান্‌ ঘ্নন্তি

--লুব্ধকৈঃ মৃগাঃ হন্যন্তে

১৭কবিঃ কবিতাং লিখতি

--কবিনা কবিতা লিখ্যতে

১৮কবয়ঃ কবিতাঃ লিখন্তি

--কবিভিঃ কবিতাঃ লিখ্যন্তে

১৯ঋষিঃ অনৃতভাষণং ন করোতি

--ঋষিণা অনৃতভাষণং ন ক্রিয়তে

২০বহ্নিঃ সর্বং দহতি।

--বহ্নিনা সর্বং  দহ্যতে।

২১. শ্রদ্ধাবান্‌ লভতে জ্ঞানম্‌।

--শ্রদ্ধাবতা লভ্যতে জ্ঞানম্‌।

২২. স গৃহং ত্যজতি।

--তেন গৃহং ত্যজ্যতে।

২৩. জ্ঞানী সর্বং জানাতি।

--জ্ঞানিনা সর্বং জ্ঞায়তে।

২৪. মিষ্টভাষী সর্বেষাং মনঃ জয়তি।

--মিষ্টভাষিণা সর্বেষাং মনঃ জীয়তে।

২৫. শ্রমিকঃ খনিত্রেণ মৃত্তিকাং খনতি।

--শ্রমিকেণ খনিত্রেণ মৃত্তিকা খন্যতে।

২৬. বালিকা গীতং গায়তি।

--বালিকয়া গীতং গীয়তে।

২৭. দেবপূজকঃ পুষ্পাণি চিনোতি।

--দেবপূজকেন পুষ্পাণি চীয়ন্তে

২৮. প্রাতঃ পিতা শীতলং জলং স্পৃশতি।

--প্রাতঃ পিত্রা শীতলং জলং স্পৃশ্যতে।

২৯. ধার্মিকাঃ ধর্মকথাং বদতি।

--ধার্মিকেণ ধর্মকথা উদ্যতে।

৩০. কৃষকাঃ ভূমিং কর্ষন্তি।

--কৃষকৈঃ ভূমিঃ কৃষ্যতে।

৩১. কৃষকাঃ ক্ষেত্রে বীজানি বপন্তি।

-- কৃষকৈঃ ক্ষেত্রে বীজানি উপ্যন্তে।

৩২. স ইষ্টদেবতাং স্তৌতি।

--তেন ইষ্টদেবতা স্তূয়তে।

 

উপরে প্রদত্ত উদাহরণগুলিতে কর্ম পদটি প্রথমপুরুষের, সেইজন্য বাচ্যপরিবর্তনে ক্রিয়াও প্রথম পুরুষের হয়েছে। মধ্যমপুরুষ ও উত্তমপুরুষ কর্ম হলে বাচ্যপরিবর্তনে ক্রিয়াও যথাক্রমে মধ্যমপুরুষ ও উত্তমপুরুষের হবে।

 

( লট্‌ লকারে ক্রিয়াপদে মূল ধাতুর সঙ্গে যক্‌-এর ‘য’ এবং তারপর আত্মনেপদের বিভক্তিগুলি যুক্ত হবে।

যেমন-- মধ্যমপুরুষ একবচনে—‘সে’, দ্বিবচনে-‘ইথে’, বহুবচনে-‘ধ্বে’ যুক্ত হবে।)

 

উদাহরণ—

১. স ত্বাং পশ্যতি।

--তেন ত্বং দৃশ্যসে। (দৃশ্‌ + য সে)

২. তৌ ত্বাং পশ্যতঃ।

--তাভ্যাং ত্বং দৃশ্যসে। (দৃশ্‌ + য সে)

৩. তে ত্বাং পশ্যতি।

--তৈঃ ত্বং দৃশ্যসে। (দৃশ্‌ + য সে)

৪. অহং ত্বাং পশ্যামি।

--ময়া ত্বং দৃশ্যসে।

৫. আবাং ত্বাং পশ্যাবঃ।

--আবাভ্যাং ত্বং দৃশ্যসে। (দৃশ্‌ + য সে)

৬. বয়ং ত্বাং পশ্যামঃ।

--অস্মাভিঃ ত্বং দৃশ্যসে। (দৃশ্‌ + য সে)

৭. মাতা ত্বাং পশ্যতি।

--মাত্রা ত্বং দৃশ্যসে। (দৃশ্‌ + য সে)

৮. মাতাপিতরৌ ত্বাং পশ্যতঃ।

--মাতৃপিতৃভ্যাং ত্বং দৃশ্যসে। (দৃশ্‌ + য সে)

৯. স্বজনাঃ ত্বাং পশ্যন্তি।।

--স্বজনৈঃ ত্বং দৃশ্যসে। (দৃশ্‌ + য সে)

১০. মিত্রং ত্বাং পশ্যতি।

--মিত্রেণ ত্বং দৃশ্যসে। (দৃশ্‌ + য সে)

১১. মিত্রাণি ত্বাং পশ্যন্তি।

--মিত্রৈঃ ত্বং দৃশ্যসে। (দৃশ্‌ + য সে)

১২. অহং ত্বাম্‌  পৃচ্ছামি।

-- ময়া ত্বং পৃচ্ছ্যসে।(প্রচ্ছ্‌ > পৃচ্ছ্‌+ য সে)

১৩. আবাং ত্বাং পৃচ্ছাবঃ।

--আবাভ্যাং ত্বং পৃচ্ছ্যসে।(প্রচ্ছ্‌ > পৃচ্ছ্‌+ য সে)

১৪. বয়ং ত্বাং পৃচ্ছামঃ।

--অস্মাভিঃ ত্বং পৃচ্ছ্যসে।(প্রচ্ছ্‌ > পৃচ্ছ্‌+ য সে)

১৫. পিতা ত্বাং পৃচ্ছতি।

--পিত্রা ত্বং পৃচ্ছ্যসে।(প্রচ্ছ্‌ > পৃচ্ছ্‌+ য সে)

১৬. শ্যামঃ ত্বাং পৃচ্ছতি।

--শ্যামেন ত্বং পৃচ্ছ্যসে।(প্রচ্ছ্‌ > পৃচ্ছ্‌+ য সে)

১৭. শিক্ষকঃ ত্বাং পৃচ্ছতি।

--শিক্ষকেণ ত্বং পৃচ্ছ্যসে।(প্রচ্ছ্‌ > পৃচ্ছ্‌+ য সে)

১৮. তব বান্ধবাঃ ত্বাং পৃচ্ছন্তি।

--তব বান্ধবৈঃ ত্বং পৃচ্ছ্যসে।(প্রচ্ছ্‌ > পৃচ্ছ্‌+ য সে)

১৯. শিক্ষকঃ যুবাং পশ্যতি।

--শিক্ষকেণ যুবাং দৃশ্যেথে।

২০. অহং যুবাং পৃচ্ছামি/পশ্যামি

--ময়া যুবাং পৃচ্ছ্যেথে / দৃশ্যেথে।

২১. আবাং যুবাং পৃচ্ছাবঃ / পশ্যাবঃ

--আবাভ্যাং যুবাং পৃচ্ছ্যেথে / দৃশ্যেথে।

২২. বয়ং যুবাং পৃচ্ছামঃ/ পশ্যামঃ

--অস্মাভিঃ যুবাং পৃচ্ছ্যেথে  / দৃশ্যেথে।

২৩. স যুষ্মান্‌ পশ্যতি / পৃচ্ছতি।

--তেন যূয়ং দৃশ্যধ্বে / পৃচ্ছ্যধ্বে।

২৪. অহং যুষ্মান্‌ পশ্যামি / পৃচ্ছামি।

--ময়া যূয়ং দৃশ্যধ্বে / পৃচ্ছ্যধ্বে।

২৫. সর্বে যুষ্মান্‌ পশ্যন্তি / পৃচ্ছন্তি।

-সর্বৈঃ যূয়ং দৃশ্যধ্বে / পৃচ্ছ্যধ্বে।

২৬. বয়ং যুষ্মান্‌ পশ্যন্তি / পৃচ্ছন্তি।

-সর্বৈঃ যূয়ং দৃশ্যধ্বে / পৃচ্ছ্যধ্বে।

 

উত্তমপুরুষ একবচনে—‘এ’, দ্বিবচনে—‘বহে’, বহুবচনে—‘মহে’ যুক্ত হবে।)

‘অতো দীর্ঘো যঞি’ (৭.৩.১০১) সূত্র দ্বারা যঞাদি সার্বধাতুক ‘বহে’ ও ‘মহে’ পরে থাকায় পূর্বের যকারের পরবর্তী অকারের স্থানে দীর্ঘ আকার হবে)।

 

উদাহরণ—

১. স মাম্‌ পশ্যতি।

--তেন অহম্‌ দৃশ্যে। (দৃশ্‌ য ই > দৃশ্যে (আদ্‌গুণঃ)।

২. ত্বং মাম্‌ পশ্যসি।

--ত্বয়া অহম্‌ দৃশ্যে। (দৃশ্‌ য ই > দৃশ্যে (আদ্‌গুণঃ)।

৩. ত্বং মাম্‌ বদসি।

--ত্বয়া অহম্‌ উদ্যে।

৪. গুরুঃ মাম্‌ ক্ষমতে।

--গুরুণা অহম্‌ ক্ষম্যে।

৫. পিতা মাম্‌ অনুশাস্তি।

--পিত্রা অহম্‌ অনুশিষ্যে।

৬. শিক্ষকঃ মাম্‌ শাস্তি।

--শিক্ষকেণ অহম্‌ শিষ্যে।

৭. ছাত্রঃ মাম্‌ পৃচ্ছতি।

--ছাত্রেণ  অহম্‌ পৃচ্ছ্যে

৮. ত্বম্‌ আবাম্‌ পশ্যসি।

--ত্বয়া আবাম্‌ দৃশ্যাবহে।

(দৃশ্‌ য বহে > দৃশ্‌ যা বহে > দৃশ্যাবহে)।

৯. গুরুঃ আবাম্‌ শাস্তি।

--গুরুণা আবাম্‌ শিষ্যাবহে।

(শাস্‌ য বহে > শিষ্‌ য বহে > শিষ্যাবহে)।

১০. ত্বম্‌ অস্মান্‌ পশ্যসি।

--ত্বয়া বয়ম্‌ দৃশ্যামহে।

(দৃশ্‌ য মহে > দৃশ্‌ যা মহে > দৃশ্যামহে)।

১১. যূয়ম্‌ অস্মান্‌ পশ্যথঃ।

--যুষ্মাভিঃ বয়ম্‌ দৃশ্যামহে।

১২. যূয়ম্‌ অস্মান্‌ পৃচ্ছথঃ।

--যুষ্মাভিঃ বয়ম্‌ পৃচ্ছ্যামহে।

১৩. অগ্রজাঃ অস্মান্‌ অনুশাসতি।

--অগ্রজৈঃ বয়ম্‌ অনুশিষ্যামহে।

১৫. শিক্ষকঃ মাম্‌ উপদিশতি।

--শিক্ষকেণ অহম্‌ উপদিশ্যে।

১৬. পিতা আবাম্‌ উপদিশতি।

--পিতা আবাম্‌ উপদিশ্যেতে।

১৭. পিতা অস্মান্‌ উপদিশতি।

--পিত্রা বয়ম্‌ উপদিশ্যামহে।

১৮. বান্ধবাঃ অস্মান্‌ পশ্যন্তি।

--বান্ধবৈঃ বয়ম্‌ দৃশ্যামহে।

 

(পরের পোস্টে (বাচ্য-৩) লট্‌ লকারে ভাববাচ্যের পরিবর্তন দেখানো হবে)।

 

 

বাচ্য-৩

By Gurucharan Das December 24, 2018

 

বাচ্য-৩

 

লট্‌ লকারে ভাববাচ্যের পরিবর্তন

 

ভাববাচ্যের পরিচয় (পূর্বের বাচ্য-১ পোস্ট থেকে)--

 

ভাববাচ্যে কর্মাভাবস্তৃতীয়া কর্তৃকারকে।

প্রথমপুরুষস্যৈকবচনং স্যাৎ ক্রিয়াপদে।।

ভাববাচ্যে কর্ম থাকে না। অকর্মক ধাতুরই ভাববাচ্যে প্রয়োগ হয়ে থাকে।  ভাববাচ্যে কর্তায় তৃতীয়া বিভক্তি, ক্রিয়াপদে প্রথমপুরুষের একবচন হয়।

 

 ‘সার্বধাতুকে যক্‌’ (৩.১.৬৭) সূত্রানুসারে ভাব ও কর্মবাচক সার্বধাতুক প্রত্যয় পরে থাকলে ধাতুর উত্তর যক্‌ হয়। যক্‌ এর ক্‌ অনুবন্ধলোপে ‘য’ অবশিষ্ট থাকে।

‘টিত আত্মনেপদানাং টেরে’ (৩.৪.৭৯) সূত্র দ্বারা টিত্‌ লকারের স্থানে আদেশপ্রাপ্ত আত্মনেপদী প্রত্যয়ের টি-ভাগের স্থানে একার আদেশ হয়।

 

যুষ্মদ্‌ ও অস্মদ্‌ শব্দের দ্বারা ভাবের সামানাধিকরণ্য হয় না, ফলে মধ্যম ও উত্তম পুরুষ ভাববাচ্যের বিষয় হয় না। ‘শেষে প্রথমঃ’ (১.৪.১০৮) সূত্র দ্বারা প্রথম পুরুষই বিষয় হয়। ভাববাচ্যে প্রথম পুরুষের সঙ্গেই লকারের সামানাধিকরণ্য থাকে।

 

তিঙ্‌ বাচ্য ক্রিয়া যেহেতু দ্রব্য নয়, সেইজন্য তার কোন রূপ নেই। তাই দ্বিত্ব প্রভৃতির প্রতীতি হয় না। অর্থাৎ ভাববাচ্যে একবচনই হয়, দ্বিবচন বা বহুবচন হয় না। কারণ একবচন সংখ্যার অপেক্ষা করে না। প্রথম পুরুষের মতো একবচনও সামান্যরূপেই আসে।

 

(‘তিঙ্‌বাচ্যভাবনায়া অসত্ত্বরূপত্বেন দ্বিত্বাদ্যপ্রতীতের্ন দ্বিবচনাদি। কি তু একবচনমেব’।(ভট্টোজি দীক্ষিত)

 

যেমন—শিশুনা শয্যতে। তেন গম্যতে। ত্বয়া স্থীয়তে।

 

পূর্ববর্তী আচার্যগণ একটি কারিকায় অকর্মক ধাতুগুলির পরিগণন করেছেন—

‘লজ্জা-সত্তা-স্থিতি-জাগরণং বৃদ্ধি-ক্ষয়-ভয়-জীবিত-মরণম্‌।

শয়ন-ক্রীড়া-রুচি-দীপ্ত্যর্থং     ধাতুগণনমকর্কমাহুঃ’।।

 

সহজভাবে মনে রাখার মতো আর একটি শ্লোকও আছে--

 

সত্তা-লজ্জা-স্থিতি-জাগরণং

বৃদ্ধি-ক্ষয়-ভয়-জীবন-মরণম্‌।

নর্ত্তন-নিদ্রা-রোদন-বাসাঃ

স্পর্ধা-কম্পন-মোদন-হাসাঃ।

শয়ন-ক্রীড়া-রুচি-দীপ্ত্যর্থা

ধাতব এতে কর্মণি নোক্তাঃ।

 

সত্তার্থ বা বিদ্যমান থাকা অর্থে-- ভূ, বিদ্‌, অস্‌, বৃত্‌ প্রভৃতি ধাতু;

লজ্জা অর্থে-- লস্‌জ্‌, হ্রী, ত্রপ্‌ প্রভৃতি ধাতু;

স্থিতি অর্থে-- স্থা, আস্‌ প্রভৃতি ধাতু;

জাগরণ অর্থে-- জাগৃ প্রভৃতি ধাতু;

বৃদ্ধি অর্থে-- বৃধ্‌ প্রভৃতি ধাতু;

ক্ষয় হওয়া অর্থে-- ক্ষি প্রভৃতি ধাতু;

ভয়ার্থে--  ভী প্রভৃতি ধাতু;

জীবনার্থে--  জীব্‌ প্রভৃতি ধাতু;

মরণার্থে--  মৃ প্রভৃতি ধাতু;

নর্তনার্থে-- নৃত্‌ প্রভৃতি ধাতু;

নিদ্রার্থে--  স্বপ্‌, নি-দ্রা প্রভৃতি ধাতু;

রোদনার্থে--  রুদ্‌, ক্রন্দ্‌ প্রভৃতি ধাতু;

বাস অর্থে-- বস্‌ প্রভৃতি ধাতু;

স্পর্ধার্থে-- স্পর্ধ্‌ প্রভৃতি ধাতু;

কম্পনার্থে--  কম্প্‌ প্রভৃতি ধাতু;

মোদনার্থে (আনন্দার্থে) -- মুদ্‌ প্রভৃতি ধাতু;

হাস্যার্থে--  হস্‌ প্রভৃতি ধাতু;

ক্রীড়া অর্থে-- ক্রীড়্‌ প্রভৃতি ধাতু;

রুচি অর্থে--  রুচ্‌ প্রভৃতি ধাতু;

শয়নার্থে-- শী প্রভৃতি ধাতু;

দীপ্তি অর্থে-- দীপ্‌ প্রভৃতি ধাতু।

 

কর্তৃবাচ্য  থেকে ভাববাচ্যে পরিবর্তন—

 

১. বৃষ্টিঃ ভবতি ।-- বৃষ্ট্যা ভূয়তে।

২. সর্বে সুখিনঃ ন ভবন্তি।--সর্বৈঃ সুখিভিঃ ন ভূয়তে।

৩. অহং সুখী ভবামি।--ময়া সুখিনা ভূয়তে।

৪. বয়ং সুখিনঃ ভবামঃ।--অস্মাভিঃ সুখিভিঃ ভূয়তে।

৫. ত্বং দুঃখী ন ভবসি।--ত্বয়া দুঃখিনা ন ভূয়তে।

ত্বং মম সহচরঃ ভবসি।-- ত্বয়া মম সহচরেণ ভূয়তে।

৬. যূয়ং সুখিনঃ ভবথঃ।--যুষ্মাভিঃ সুখিভিঃ ভূয়তে।

৭. সঃ অত্র তিষ্ঠতি।--তেন অত্র স্থীয়তে।

৮. তৌ গৃহে তিষ্ঠতঃ।--তাভ্যাং গৃহে স্থীয়তে।

৯. তে গ্রামে তিষ্ঠন্তি।--তৈঃ গ্রামে স্থীয়তে।

১০. অহং নগরে তিষ্ঠামি।--ময়া নগরে স্থীয়তে।

১১. আবাং নগরে তিষ্ঠাবঃ।--আবাভ্যাং নগরে স্থীয়তে।

১২. বয়ম্‌ অত্র তিষ্ঠামঃ।--অস্মাভিঃ অত্র স্থীয়তে।

১৩. ত্বং কুত্র তিষ্ঠসি?--ত্বয়া কুত্র স্থীয়তে?

১৪. যুবাং কুত্র তিষ্ঠথ?--যুবাভ্যাং কুত্র স্থীয়তে?

১৫. শিশুঃ শয্যায়াং শেতে।--শিশুনা শয্যায়াং শয্যতে।

১৬. বৃদ্ধঃ কটে শেতে।--বৃদ্ধেন কটে শয্যতে।

১৭. বালিকে শয্যায়াং শয়াতে--বালিকাভ্যাং শয্যায়াং শয্যতে।

১৮. বালকাঃ শয্যায়াং শেরতে।--বালকৈঃ শয্যায়াং শয্যতে।

১৯। ত্বং শয্যায়াং শেষে।--ত্ব্য়া শয্যায়াং শয্যতে।

২০. যুবাং শয্যায়াং শয়াথে।--যুবাভ্যাং শয্যায়াং শয্যতে।

২১. যূয়ং শয্যায়াং শেধ্বে।--যুষ্মাভিঃ শয্যায়াং শয্যতে।

২২. অহং শয্যায়াং শয়ে।--ময়া শয্যায়াং শয্যতে।

২৩. আবাং শয্যায়াং শেবহে--আবাভ্যাং শয্যায়াং শয্যতে।

২৪. বয়ং শয্যায়াং শেমহে।--অস্মাভিঃ শয্যায়াং শয্যতে।

২৫. বালিকা নৃত্যতি। --বালিকয়া নৃত্যতে।

২৬. ময়ূরাঃ নৃত্যন্তি।-- ময়ূরৈঃ নৃত্যতে।

২৭. ত্বং নৃত্যসি।-- ত্বয়া নৃত্যতে।

২৮. যূয়ং নৃত্যথ।-- যুষ্মাভিঃ নৃত্যতে।

২৯. অহং নৃত্যামি।-- ময়া নৃত্যতে।

৩০. আবাং নৃত্যাবঃ।-- আবাভ্যাং নৃত্যতে।

৩১. বয়ং নৃত্যামঃ। --অস্মাভিঃ নৃত্যতে।

৩২. বালিকা রোদিতি। --বালিকয়া রুদ্যতে।

৩৩. বালিকাঃ রুদন্তি। --বালিকাভিঃ রুদ্যতে।

৩৪. শোকেন ক্রন্দতি মাতা। --শোকেন ক্রন্দ্যতে মাত্রা।

৩৫. বৃদ্ধঃ কষ্টেন ক্রন্দতি। --বৃদ্ধেন কষ্টেণ ক্রন্দ্যতে।

৩৬. বালিকা হসতি। --বালিকয়া হস্যতে।

৩৭. তে হসন্তি। --তৈঃ হস্যতে।

৩৮. ত্বং হসসি। --ত্বয়া হস্যতে।

৩৯. যূয়ং হসথ। --যুষ্মাভিঃ হস্যতে।

৪০.  অহং হসামি। --ময়া হস্যতে।

৪১. আবাং হসাবঃ। -- আবাভ্যাং হস্যতে।

৪২. বয়ং হসামঃ। --অস্মাভিঃ হস্যতে।

৪৩. বৃদ্ধঃ শোচতি। --বৃদ্ধেন শুচ্যতে।

৪৪. ধীরাঃ ন শোচন্তি। --ধীরৈঃ ন শুচ্যতে।

৪৫.  স গ্রামে বসতি। --তেন গ্রামে উষ্যতে।

৪৬. তে নগরে বসন্তি। --তৈঃ নগরে উষ্যতে।

৪৭. ত্বং কুত্র বসসি? --ত্বয়া কুত্র উষ্যতে?

৪৮. যুবাং কুত্র বসথঃ? --যুবাভ্যাং কুত্র উষ্যতে?

৪৯. যূয়ং কুত্র বসথ?-- যুষ্মাভিঃ কুত্র উষ্যতে?

৫০. ভবান্‌ কুত্র বসতি?-- ভবতা কুত্র উষ্যতে?

৫১. ভবন্তঃ কুত্র বসন্তি? -- ভবদ্ভিঃ কুত্র উষ্যতে?

৫২. পক্ষিণঃ বৃক্ষে বসন্তি। --পক্ষিভিঃ বৃক্ষে উষ্যতে।

৫৩. শিশুঃ কটে আস্তে। --শিশুনা কটে আস্যতে।

৫৪. তে গৃহে আসতে। --তৈঃ গৃহে আস্যতে।

৫৫.  অহং গৃহে আসে। --ময়া গৃহে আস্যতে।

৫৬. ত্বম্‌ আস্‌সে। --ত্বয়া আস্যতে।

৫৭. যূয়ম্‌ আধ্বে। --যুষ্মাভিঃ আস্যতে।

৫৮. বয়ম্‌ আস্মহে। -- অস্মাভিঃ আস্যতে।

৫৯. বালকাঃ ক্রীড়ন্তি। --বালকৈঃ ক্রীড়্যতে।

৬০. বালিকা ক্রীড়তি। --বালিকয়া ক্রীড়্যতে।

৬১. বালকাঃ পাদকন্দুকেন ক্ষেত্রে ক্রীড়ন্তি।

-- বালকৈঃ পাদকন্দুকেন ক্ষেত্রে ক্রীড়্যতে।

৬২. কঃ মোদতে? --কেন মুদ্যতে?

৬৩. কোকিলঃ মোদতে। --কোকিলেন মুদ্যতে।

৬৪. পরার্থে প্রাজ্ঞঃ জীবতি। -- পরার্থে প্রাজ্ঞেন জীব্যতে।

৬৫. কীর্তিঃ যস্য স জীবতি। -- কীর্তিঃ যস্য তেন জীব্যতে।

৬৬. বৃদ্ধস্য অঙ্গানি কম্পন্তে। --বৃদ্ধস্য অঙ্গৈঃ কম্প্যতে।

৬৭. ভয়াত্‌ কম্পতে বালা। -- ভয়াত্‌ কম্প্যতে বালিকয়া।

৬৮. গোময়াত্‌ বৃশ্চিকঃ জায়তে। --গোময়াত্‌ বৃশ্চিকেন জন্যতে।

৬৯. জলে শৈত্যং বিদ্যতে। --জলে শৈত্যেন বিদ্যতে।

৭০. দুগ্ধে মাধুর্যম্‌ অস্তি/বিদ্যতে।--দুগ্ধে মাধুর্যেণ ভূয়তে / বিদ্যতে।

৭১. মন্দং মন্দং ক্ষিণোতি আয়ুঃ। -- মন্দং মন্দং ক্ষীয়তে আয়ুষা।

৭২. নববধূঃ জিহ্রেতি। --নববব্ধ্বা জিহ্রীয়তে।

৭৩. ব্যাঘ্রং দৃষ্ট্বা স বিভেতি।-- ব্যাঘ্রং দৃষ্ট্বা তেন বিভীয়তে।

৭৪. বয়ং ন বিভীমঃ। -- অস্মাভিঃ ন বিভীয়তে।

৭৫. স লজ্জতে। --তেন লজ্জ্যতে।

৭৬. ত্বং কথং লজ্জসে?—ত্বয়া কথং লজ্জ্যতে?

৭৭. নক্ষত্রাণি দীপ্যন্তে। --নক্ষত্রৈঃ দীপ্যতে।

৭৮. বৃক্ষাত্‌ ফলানি পতন্তি। --বৃক্ষাত্‌ ফলৈঃ পত্যতে।

৭৯. ধাবতঃ অশ্বাত্‌ পততি। --ধাবতঃ অশ্বাত্‌ পত্যতে।

৮০. জীর্ণং পত্রং পততি। --জীর্ণেন পত্রেণ পত্যতে।

৮১. পক্বানি আম্রাণি পতন্তি। --পক্বৈঃ আম্রৈঃ পত্যতে।

৮২. সর্বে ম্রিয়ন্তে। --সর্বৈঃ ম্রিয়তে।

৮৩. সর্বে ন জীবন্তি। -- সর্বৈঃ ন জীব্যতে।

৮৪. সাধুঃ ভূমিশয্যায়াং স্বপিতি।--সাধুনা ভূমিশয্যায়াং সুপ্যতে।

৮৫. স দিবা ন স্বপিতি।-- তেন দিবা ন সুপ্যতে।

 

---

বাচ্য (৪)

By Gurucharan Das December 25, 2018

 

 

বাচ্য ()

 

লোট্‌ লকারে বাচ্যপরিবর্তন

 

সাধারণ নিয়ম একই। কর্তায় তৃতীয়া, কর্মে প্রথমা এবং ক্রিয়া কর্মানুসারী হবে। ভাববাচ্যে কর্ম থাকে না। ফলে কর্তায় তৃতীয়া এবং ক্রিয়া প্রথম পুরুষের একবচনের হবে। মূল ধাতুর সঙ্গে যক্‌ (য) এবং তারপর ধাতুতে আত্মনেপদের প্রত্যয় যুক্ত হবে। পুরুষ ও বচন অনুসারে এই প্রত্যয়গুলি যুক্ত হবে।

পরিবর্তনগুলি নিম্নলিখিতভাবে হবে—

তু > তাম্‌;  তাম্‌ > আতাম্‌ ;  অন্তু  > অন্তাম্‌।

হি > স্ব;  তম্‌ > আথাম্‌;  > ধ্বম্‌।

আনি >;  আব > আবহৈ; আম > আমহৈ।

(‘আতো ঙিতঃ’—৭.২.৮১ সূত্র দ্বারা ঙিত্‌ আতাম্‌, আথাম্‌ –এই দুটি বিভক্তির আকারের স্থানে ইয্‌ আদেশ হয় এবং এরপর ‘লোপো ব্যোর্বলি’—৬.১.৬৬ সূত্র দ্বারা যকারের লোপ হয়, ফলে ইকার অবশিষ্ট থাকে তখন আতাম্‌, আথে যথাক্রমে ইতাম্‌, ইথাম্‌ হয়)

 

১. রামঃ কার্যং করোতু।-- রামেণ কার্যং ক্রিয়তাম্‌।

২. তৌ কার্যং কুরুতাম্‌। --তাভ্যাং কার্যং ক্রিয়তাম্‌।

৩. তে কার্যং কুর্বন্তু।-- তৈঃ কার্যং ক্রিয়তাম্‌।

৪. ত্বং কার্যং কুরু। --ত্বয়া কার্যং ক্রিয়তাম্‌।

৫. যুবাং কার্যং কুরুতম্‌।--যুবাভ্যাং কার্যং ক্রিয়তাম্‌।

৬. যূয়ং কার্যং কুরুত। --যুষ্মাভিঃ কার্যং ক্রিয়তাম্‌।

৭. স গ্রামং গচ্ছতু।--  তেন গ্রামঃ গম্যতাম্‌।

৮. ত্বং গ্রামং গচ্ছ। --ত্বয়া গ্রামঃ গম্যতাম্‌।

৯. যূয়ং তত্র গচ্ছত। --যুষ্মাভিঃ তত্র গম্যতাম্‌।

১০. ভবান্‌ ইদং গৃহ্ণাতু।--ভবতা ইদং গৃহ্যতাম্‌।

১১. ভবন্তৌ ইদং গৃহ্ণীতাম্‌।--ভবদ্ভ্যাম্‌ ইদং গৃহ্যতাম্‌।

১২. ছাত্রঃ পুস্তকং পঠতু।--ছাত্রেণ পুস্তকং পঠ্যতাম্‌।

১৩. ছাত্রঃ পুস্তকাণি পঠতু। --ছাত্রেণ পুস্তকাণি পঠ্যন্তাম্‌।

১৪. শিশুঃ চন্দ্রং পশ্যতু। --শিশুনা চন্দ্রঃ দৃশ্যতাম্‌।

১৫. শিশবঃ নক্ষত্রাণি পশ্যন্তু। --শিশুভিঃ নক্ষত্রাণি দৃশ্যন্তাম্‌।

১৬. ভবান্‌ আমূলাত্‌ বদতু -- ভবতা আমূলাত্‌ উদ্যতাম্‌

১৭. তৌ সত্যং বদতাম্‌  তাভ্যাং সত্যম্‌ উদ্যতাম্‌।

১৮. সর্বে প্রিয়ং বদন্তু --সর্বৈঃ প্রিয়ম্‌ উদ্যতাম্‌।

১৯. ত্বং সংস্কৃতং বদ। --ত্বয়া সংস্কৃতম্‌ উদ্যতাম্‌।

২০. শিষ্যঃ গুরুং সেবতাম্‌। --শিষ্যেণ গুরুঃ সেব্যতাম্‌।

২১. ছাত্রঃ শিক্ষকান্‌ সেবন্তাম্‌। --ছাত্রেণ শিক্ষকাঃ সেব্যন্তাম্‌।

২২. ত্বং মাতাপিতরৌ সেবস্ব। --ত্বয়া মাতাপিতরৌ সেব্যেতাম্‌।

২৩. ভৃত্যাঃ প্রভূন্‌ সেবন্তাম্‌। --ভৃত্যৈঃ প্রভবঃ সেব্যন্তাম্‌।

২৪. সর্বে সুখিনঃ ভবন্তু। --সর্বৈঃ সুখিভিঃ ভূয়তাম্‌।

২৫. ত্বং সুখী ভব। --ত্বয়া সুখিনা ভূয়তাম্‌।

২৬. ত্বং স্মর কৃতং কর্ম শুভাশুভম্‌। --ত্বয়া স্মর্যতাম্‌ কর্ম শুভাশুভম্‌।

২৭. ভবন্তঃ পূর্বকথাঃ স্মরন্তু। --ভবদ্ভিঃ পূর্বকথাঃ স্মর্যন্তাম্‌।

২৮. জয়তু মহারাজঃ। --জীয়তাম্‌ মহারাজেন।

২৯. রোগী  চিকিৎসালয়ং গচ্ছতু। --রোগিণা চিকিৎসালয়ং গম্যতাম্‌।

৩০. ত্বম্‌ অত্র তিষ্ঠ। --ত্বয়া অত্র স্থীয়তাম্‌।

৩১. স গৃহে তিষ্ঠতু। --তেন গৃহে স্থীয়তাম্‌।

৩২. ভবন্তঃ গৃহে তিষ্ঠন্তু। --ভবদ্ভিঃ গৃহে স্থীয়তাম্‌।

৩৩. বালিকা হসতু। --বালিকয়া হস্যতাম্‌।

৩৪। বালিকে হসতাম্‌। --বালিকাভ্যাং হস্যতাম্‌।

৩৫. বালিকাঃ হসন্তু। -- বালিকাভিঃ হস্যতাম্‌।

৩৬. ত্বং হস। --ত্বয়া হস্যতাম্‌।

৩৭. যূয়ং হসত। --যুষ্মাভিঃ হস্যতাম্‌।

৩৮. অশ্বঃ জলং পিবতু। --অশ্বেন জলং পীয়তাম্‌।

৩৯. শিশুঃ দুগ্ধং পিবতু। --শিশুনা দুগ্ধং পীয়তাম্‌।

৪০. ত্বং চায়ং পিব।-- ত্বয়া চায়ং পীয়তাম্‌।

৪১. স মাম্‌ পশ্যতু। --তেন অহম্‌ দৃশ্যৈ।

৪২. ত্বম্‌ আবাম্‌ পশ্য। --ত্বয়া আবাম্‌ দৃশ্যাবহৈ।

৪৩. ত্বম্‌ অস্মান্‌ পশ্য। --ত্বয়া বয়ম্‌ দৃশ্যামহৈ।

৪৪. স ত্বাম্‌ পশ্যতু। --তেন ত্বম্‌ দৃশ্যস্ব।

৪৫. স যুবাম্‌ পশ্যতু। --তেন যুবাম্‌ দৃশ্যেথাম্‌।

৪৬. স যুষ্মান্‌ পশ্যতু। --তেন যূয়ম্‌ দৃশ্যধ্বম্‌।

৪৭. ত্বং ভিক্ষুকায় অন্নং যচ্ছ। --ত্বয়া ভিক্ষুকায় অন্নং দীয়তাম্‌।

৪৮. স দরিদ্রায় রূপ্যকাণি যচ্ছতু।--তেন দরিদ্রায় রূপ্যকাণি দীয়ন্তাম্‌।

৪৯. ত্বং যশঃ লভস্ব।--ত্বয়া যশঃ লভ্যতাম্‌।

৫০. স বিজয়ং লভতাম্‌।-- তেন বিজয়ঃ লভ্যতাম্‌।

৫১. যূয়ম্‌ অর্থং লভধ্বম্‌। --যুষ্মাভিঃ অর্থঃ লভ্যতাম্‌।

৫২. কিঞ্চিৎ কষ্টং সহস্ব ত্বম্‌। --কিঞ্চিৎ কষ্টং সহ্যতাম্‌ ত্বয়া।

৫৩. ত্রায়স্ব মাম্‌ বিপদঃ। --ত্রায়ৈ অহম্‌ বিপদঃ।

৫৪. ছাত্রঃ পুস্তকং পঠতু। --ছাত্রেণ পুস্তকং পঠ্যতাম্‌।

৫৫. ছাত্রাঃ পুস্তকাণি পঠন্তু--ছাত্রৈঃ পুস্তকাণি পঠ্যন্তাম্‌।

৫৬. ছাত্রঃ প্রশ্নং পৃচ্ছতু।-- ছাত্রেণ প্রশ্নঃ পৃচ্ছ্যতাম্‌।

৫৭. সাধুঃ ধর্মকথাঃ বদতু।--সাধুনা ধর্মকথাঃ উদ্যন্তাম্‌।

৫৮. ত্বং মাম্‌ পৃচ্ছ-- ত্বয়া অহম্‌ পৃচ্ছ্যৈ।

৫৯. ত্বম্‌ আবাম্‌ পৃচ্ছ। --ত্বয়া আবাম্‌ পৃচ্ছ্যাবহৈ।

৬০. যূয়ম্‌ অস্মান্‌ পৃচ্ছত। --যুষ্মাভিঃ বয়ম্‌ পৃচ্ছ্যামহৈ।

৬১. ভৃত্যঃ ভারং বহতু। --ভৃতৈঃ ভারঃ উহ্যতাম্‌।

৬২. ভৃত্যাঃ ভারান্‌ বহন্তু।-- ভৃত্যৈঃ ভারাঃ উহ্যন্তাম্‌।

৬৩. শিষ্যঃ গুরুবাক্যং শৃণোতু। --শিষ্যেণ গুরুবাক্যং শ্রূয়তাম্‌।

৬৪. ছাত্রাঃ শিক্ষকানাম্‌ উপদেশং শৃণ্বন্তু। --ছাত্রৈঃ শিক্ষকানাম্‌ উপদেশঃ শ্রূয়তাম্‌।

৬৫. শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ। --শ্রুয়তাম্‌ বিশ্বৈঃ অমৃতস্য পুত্রৈঃ

৬৬. তে গ্রামে বসন্তু। --তৈঃ গ্রামে উষ্যতাম্‌।

৬৭. পিতা পুত্রং শাস্তু। --পিত্রা পুত্রঃ শিষ্যতাম্‌।

৬৮. শিক্ষকাঃ ছাত্রান্‌ শাসতু। -- শিক্ষকেণ ছাত্রাঃ শিষ্যন্তাম্‌।

৬৯. ত্বং তব কন্যাং শাধি। --ত্বয়া তব কন্যা শিষ্যতাম্‌।

৬৯. বৃদ্ধঃ শয্যায়াং শেতাম্‌। --বৃদ্ধেন শয্যায়াং শয্যতাম্‌।

৭০. শিশবঃ কটে শেরতাম্‌। --শিশুভিঃ কটে শয্যতাম্‌।

৭১. ত্বং শয্যায়াং শেষ্ব। --ত্বয়া শয্যায়াং শয্যতাম্‌।

৭২. সঃ অত্র আস্তাম্‌। --তেন অত্র আস্যতাম্‌।

৭৩. ত্বম্‌ অধুনা গৃহে আস্‌স্ব। --ত্বয়া অধুনা গৃহে আস্যতাম্‌।

৭৪. স ফলং ভুঙ্ক্তাম্‌।--তেন ফলং ভুজ্যতাম্‌।

৭৫. ত্বম্‌ ব্যঞ্জনেন অন্নং ভুঙ্ক্ষ্ব, গৃহং চ গচ্ছ।

--ত্বয়া ব্যঞ্জনেন অন্নং ভুজ্যতাম্‌, গৃহং চ গম্যতাম্‌।

৭৬. দুঃখং প্রাপ্য ন রুদিহি। --দুঃখং প্রাপ্য ন রুদ্যতাম্‌।

৭৭. ইষ্টদেবং স্তুহি। --ইষ্টদেবঃ স্তূয়তাম্‌।

৭৮. যত্‌ সত্যং তদ্‌ বদ। --যত্‌ সত্যং তদ্‌ উদ্যতাম্‌।

৭৯. গাম্‌ ধুক্ষ্ব। --গৌঃ দুহ্যতাম্‌।

৮০. স সত্যং বক্তু। --তেন সত্যম্‌ উচ্যতাম্‌।

৮১. ভবান্‌ রাত্রৌ শয্যায়াং স্বপিতু।--ভবতা রাত্রৌ শয্যায়াং সুপ্যতাম্‌।

৮২. ইদং পুস্তকং গৃহাণ। --ইদং পুস্তকং গৃহ্যতাম্‌।

৮৩. জানীহি লোকচরিত্রম্‌-- জ্ঞায়তাম্‌ লোকচরিত্রম্‌।

৮৪. বালিকা পুষ্পং চিনোতু। --বালিকয়া পুষ্পং চীয়তাম্‌।

৮৫. বালিকা পুষ্পাণি চিনোতু। -- বালিকয়া পুষ্পাণি চীয়ন্তাম্‌।

৮৬. রঙ্গমঞ্চে নৃত্যন্তু শিল্পিনঃ। --রঙ্গমঞ্চে নৃত্যতাম্‌  শিল্পিভিঃ।

৮৭. সা নৃত্যতু।--তয়া নৃত্যতাম্‌।

৮৮. কৃষকঃ ক্ষেত্রে বীজম্‌ বপতু। --কৃষকেণ ক্ষেত্রে বীজম্‌ উপ্যতাম্‌।

৮৯. কৃষকাঃ ক্ষেত্রে বীজানি বপন্তু। --কৃষকৈঃ ক্ষেত্রে বীজানি উপ্যন্তাম্‌।

৯০. ঈশ্বরঃ অস্মান্‌ রক্ষতু। --ঈশ্বরেণ বয়ম্‌ রক্ষ্যন্তাম্‌।

৯১. সর্বম্‌ অশিবম্‌ দূরীভবতু। -- সর্বম্‌ অশিবম্‌ দূরীভূয়তাম্‌।

৯২. বালকাঃ ক্ষেত্রে ক্রীড়ন্তু। --বালকৈঃ ক্ষেত্রে ক্রীড়্যতাম্‌।

৯৩. ত্যজতু কুস্বভাবম্‌। --ত্যজ্যতাং কুস্বভাবঃ।

৯৪. অগ্নিঃ কাষ্ঠং দহতু। --অগ্নিনা কাষ্ঠং দহ্যতাম্‌।

৯৫. নদতু বিহগঃ।--নদ্যতাং বিহগেণ।

৯৬. জীবতু ভবান্‌ শরদঃ শতম্‌। --জীব্যতাম্‌ ভবতা শরদঃ শতম্‌।

৯৭. ইমানি দ্রব্যাণি গৃহং নয়স্ব। -- ইমানি দ্রব্যাণি গৃহং নীয়ন্তাম্‌।

৯৮. কূজন্তু বৃক্ষে পক্ষিণঃ। --কূজ্যতাম্‌ বৃক্ষে পক্ষিভিঃ

৯৯. হসন্তু শিশবঃ মধুরম্‌। --হস্যতাম্‌ শিশুভিঃ মধুরম্‌।

১০০. ক্ষমস্ব পাপিনম্‌। --ক্ষম্যতাম্‌ পাপী।

১০১. পাচকঃ স্বাদু ব্যঞ্জনং পচতু। -- পাকেন স্বাদু ব্যঞ্জনং পচ্যতাম্‌।

১০২. অস্মাকম্‌ অজ্ঞানং হরতু ঈশ্বরঃ। -- অস্মাকম্‌ অজ্ঞানং হ্রিয়তাম্‌ ঈশ্বরেণ।

১০৩. সর্বে নিরাময়াঃ ভবন্তু। -- সর্বৈঃ নিরাময়ৈঃ ভূয়তাম্‌।

১০৪. সর্বে ভদ্রং পশ্যন্তু। -- সর্বৈঃ ভদ্রং দৃশ্যতাম্‌।

১০৫. সর্বে সত্যং বদন্তু। -- সর্বৈঃ সত্যম্‌ উদ্যতাম্‌।

---

 

বাচ্য (৫)

By Gurucharan Das December 29, 2018

 

বাচ্য ()

 

লঙ্‌ লকারে বাচ্যপরিবর্তন

 

নিয়ম পূর্বের মতোই কর্মবাচ্যে কর্তায় তৃতীয়াকর্মে প্রথমা এবং ক্রিয়াপদ কর্মের পুরুষ ও বচন অনুসারে হবে। ভাববাচ্যে কর্তায় তৃতীয়া, ক্রিয়াতে প্রথম পুরুষ একবচন হবে।

ধাতুর মূল রূপের সঙ্গে যক্‌ (য) এবং তারপর আত্মনেপদের বিভক্তি যুক্ত হবে।

 

১. রবিঃ কার্যম্‌ অকরোত্‌। --রবিণা কার্যম্‌ অক্রিয়ত।

(অট্‌ কৃ যক্‌ ত > অক্রিয়ত)

২. তৌ কার্যম্‌ অকুরুতাম্‌। --তাভ্যাং কার্যম্‌ অক্রিয়ত।

৩. তে কার্যম্‌ অকুর্বন্‌। --তৈঃ কার্যম্‌ অক্রিয়ত।

৪. ত্বং কার্যম্‌ অকরোঃ। --ত্বয়া কার্যম্‌ অক্রিয়ত।

৫. যুবাং কার্যম্‌ অকুরুতম্‌। --যুবাভ্যাং কার্যম্‌ অক্রিয়ত।

৬. যূয়ম্‌ কার্যম্‌ অকুরুত। --যুষ্মাভিঃ কার্যম্‌ অক্রিয়ত।

৭. অহম্‌ কার্যম্‌ অকরবম্‌। --ময়া কার্যম্‌ অক্রিয়ত।

৮. আবাং কার্যম্‌ অকুর্ব। --আবাভ্যাং কার্যম্‌ অক্রিয়ত।

৯. বয়ম্‌ কার্যম্‌ অকুর্ম। --অস্মাভিঃ কার্যম্‌ অক্রিয়ত।

 

 (উপরের ৯টি বাক্যে দেখা যাচ্ছে—কর্ম পদটি প্রথমপুরুষ একবচনের, সেইজন্য বাচ্যপরিবর্তনে ক্রিয়াপদটিও প্রথমপুরুষ একবচনের হয়েছে। কর্তৃপদটি প্রথম পুরুষ, মধ্যমপুরুষ এবং উত্তমপুরুষে একবচন, দ্বিবচন ও বহুবচনে আছে। কর্তৃপদে বচন অনুসারে তৃতীয়া বিভক্তি হয়েছে এবং যথারীতি কর্মে প্রথমা হয়েছে। বাচ্যপরিবর্তনের সময় এই বিষয়গুলি অবশ্যই মনে রাখতে হবে)।

 

আবার, কর্ম দ্বিবচনের বা বহুবচনের হলে ক্রিয়াপদও সেইভাবেই পরিবর্তিত হবে।

 

যেমন—দ্বিবচনে--

১. শ্যামলঃ কার্যে অকরোত্‌। --শ্যামলেন কার্যে অক্রিয়েতাম্‌।

(অট্‌ কৃ যক্‌ আতাম্‌ > অক্রিয আতাম্‌ > অক্রিয় ইতাম্‌ > অক্রিয়েতাম্‌।)

 

২. তৌ কার্যে অকুরুতাম্‌। --তাভ্যাং কার্যে অক্রিয়েতাম্‌।

৩. তে কার্যে অকুর্বন্‌। --তৈঃ কার্যে অক্রিয়েতাম্‌।

৪. ত্বং কার্যে অকরোঃ। --ত্বয়া কার্যে অক্রিয়েতাম্‌।

৫. যুবাং কার্যে অকুরুতম্‌। --যুবাভ্যাং কার্যে অক্রিয়েতাম্‌।

৬. যূয়ম্‌ কার্যে অকুরুত। --যুষ্মাভিঃ কার্যে অক্রিয়েতাম্‌।

৭. অহম্‌ কার্যে অকরবম্‌। --ময়া কার্যে অক্রিয়েতাম্‌।

৮. আবাং কার্যে অকুর্ব। --আবাভ্যাং কার্যে অক্রিয়েতাম্‌

৯. বয়ম্‌ কার্যে অকুর্ম। --অস্মাভিঃ কার্যে অক্রিয়েতাম্‌

 

(উপরের ৯টি বাক্যে দেখা যাচ্ছে—কর্ম পদটি প্রথমপুরুষ দ্বিবচনের, সেইজন্য বাচ্যপরিবর্তনে ক্রিয়াপদটিও প্রথমপুরুষ দ্বিবচনের হয়েছে। কর্তৃপদটি প্রথম পুরুষ, মধ্যমপুরুষ এবং উত্তমপুরুষে একবচন, দ্বিবচন ও বহুবচনে আছে। কর্তৃপদে বচন অনুসারে তৃতীয়া বিভক্তি হয়েছে এবং যথারীতি কর্মে প্রথমা হয়েছে।)

 

এইরকম—বহুবচনে—

১. অমলঃ কার্যাণি অকরোত্‌। --অমলেন কার্যাণি অক্রিয়ন্ত।

(অট্‌ কৃ যক্‌ ঝ > অক্রিয অন্ত > অক্রিয়ন্ত। (অতো গুণে)।

 

২. তৌ কার্যাণি অকুরুতাম্‌। --তাভ্যাং কার্যাণি অক্রিয়ন্ত।

৩. তে কার্যাণি অকুর্বন্‌। --তৈঃ কার্যাণি অক্রিয়ন্ত।

৪. ত্বং কার্যাণি অকরোঃ। --ত্বয়া কার্যাণি অক্রিয়ন্ত।

৫. যুবাং কার্যাণি অকুরুতম্‌। --যুবাভ্যাং কার্যাণি অক্রিয়ন্ত।

৬. যূয়ম্‌ কার্যাণি অকুরুত। --যুষ্মাভিঃ কার্যাণি অক্রিয়ন্ত।

৭. অহম্‌ কার্যাণি অকরবম্‌। --ময়া কার্যাণি অক্রিয়ন্ত।

৮. আবাং কার্যাণি অকুর্ব। --আবাভ্যাং কার্যাণি অক্রিয়ন্ত।

৯. বয়ম্‌ কার্যাণি অকুর্ম। --অস্মাভিঃ কার্যাণি অক্রিয়ন্ত।

 

(উপরের বাক্যগুলিতে কর্মপদটি প্রথমপুরুষ বহুবচনের, তাই বাচ্যপরিবর্তনে ক্রিয়াপদটিও প্রথমপুরুষ বহুবচনের হয়েছে এবং যথারীতি কর্মে প্রথমা হয়েছে।)

 

কর্মপদটি যদি মধ্যমপুরুষের হয়, তাহলে ক্রিয়াপদটিও মধ্যমপুরুষের হবে এবং কর্মের বচন অনুসারে ক্রিয়াপদটি প্রযুক্ত হবে।

 

যেমন—-

১. স ত্বাম্‌ অপশ্যত্‌ --তেন ত্বম্‌ অদৃশ্যথাঃ

২. তৌ  ত্বাম্‌ অপশ্যতাম্‌। --তাভ্যাং ত্বম্‌ অদৃশ্যথাঃ।

৩. তে ত্বাম্‌ অপশ্যতন্‌। --তৈঃ ত্বম্‌ অদৃশ্যথাঃ।

৪. অহম্‌ ত্বাম্‌ অপশ্যম্‌। --ময়া ত্বম্‌ অদৃশ্যথাঃ।

৫. আবাম্‌ ত্বাম্‌ অপশ্যাব।-- আবাভ্যাং ত্বম্‌ অদৃশ্যথাঃ।

৬. বয়ম্‌ ত্বাম্‌ অপশ্যাম। --অস্মাভিঃ ত্বম্‌ অদৃশ্যথাঃ।

 

(উপরের ছয়টি বাক্যে কর্মপদটি মধ্যমপুরুষ একবচনের, সেইজন্য বাচ্যপরিবর্তনে ক্রিয়াপদটিও মধ্যমপুরুষ একবচনের হয়েছে এবং যথারীতি কর্মে প্রথমা হয়েছে।)

কর্মপদটি মধ্যমপুরুষ দ্বিবচনের হলে বাচ্যপরিবর্তনে তাতে মধ্যমপুরুষ দ্বিবচন এবং প্রথমা বিভক্তি হবে। কর্তৃপদে তৃতীয়া হবেই।

 

যেমন—

 

১. বিকাশঃ যুবাম্‌ অপশ্যত্‌। --বিকাশেন যুবাম্‌ অদৃশ্যেথাম্‌।

(অট্‌ দৃশ্‌ যক্‌ আথাম্‌ > অ দৃশ্‌ য আথাম্‌ > অদৃশ্‌ য ইথাম্‌ > অদৃশ্যেথাম্)

২. তৌ  যুবাম্‌ অপশ্যতাম্‌। --তাভ্যাং যুবাম্‌ অদৃশ্যেথাম্‌।

৩. তে যুবাম্‌ অপশ্যন্‌। --তৈঃ যুবাম্‌ অদৃশ্যেথাম্‌।

৪. অহম্‌ যুবাম্‌ অপশ্যম্‌। --ময়া যুবাম্‌ অদৃশ্যেথাম্‌।

৫. আবাম্‌ যুবাম্‌ অপশ্যাব।-- আবাভ্যাং যুবাম্‌ অদৃশ্যেথাম্‌।

৬. বয়ম্‌ যুবাম্‌ অপশ্যাম। --অস্মাভিঃ যুবাম্‌ অদৃশ্যেথাম্‌।

 

কর্মপদটি মধ্যমপুরুষ বহুবচনের হলে বাচ্যপরিবর্তনে তাতে মধ্যমপুরুষ বহুবচন এবং প্রথমা বিভক্তি হবে।

 

যেমন—

১. বকুলঃ যুষ্মান্‌ অপশ্যত্‌। --বকুলেন যুষ্মান্‌ অদৃশ্যধ্বম্‌

(অট্‌ দৃশ্‌ যক্‌ ধ্বম্‌ > অ দৃশ্‌ য ধ্বম্‌ > অদৃশ্যধ্বম্‌)।

২. তৌ  যুষ্মান্‌ অপশ্যতাম্‌ --তাভ্যাম্‌ যুষ্মান্‌ অদৃশ্যধ্বম্‌।

৩. তে যুষ্মান্‌ অপশ্যন্‌। --তৈঃ যুষ্মান্‌ অদৃশ্যধ্বম্‌।

৪. অহম্‌ যুষ্মান্‌ অপশ্যম্‌। --ময়া যুষ্মান্‌ অদৃশ্যধ্বম্‌।

৫. আবাম্‌ যুষ্মান্‌ অপশ্যাব। -- আবাভ্যাং যুষ্মান্‌ অদৃশ্যধ্বম্‌।

৬. বয়ম্‌ যুষ্মান্‌ অপশ্যাম। --অস্মাভিঃ যুষ্মান্‌ অদৃশ্যধ্বম্‌।

 

কর্মপদ উত্তমপুরুষের একবচনের হলে বাচ্যপরিবর্তনে ক্রিয়াপদে উত্তমপুরুষ একবচন এবং কর্মে প্রথমা বিভক্তি হবে।

 

যেমন—

 

১. ঋভুঃ মাম্‌ অপশ্যত্‌ --ঋভুণা অহম্‌ অদৃশ্যে।

(অট্‌ দৃশ্‌ যক্‌ ই > অ দৃশ্‌ য ই > অদৃশ্যে (আদ্গুণঃ)

২. তৌ মাম্‌ অপশ্যতাম্‌ -- তাভ্যাম্‌ অহম্‌ অদৃশ্যে।

৩. তে মাম্‌ অপশ্যন্‌।-- তৈঃ অহম্‌ অদৃশ্যে।

৪. ত্বং মাম্‌ অপশ্যঃ।-- ত্বয়া অহম্‌ অদৃশ্যে।

৫. যুবাম্‌ মাম্‌ অপশ্যতম্‌।-- যুবাভ্যাম্‌ অহম্‌ অদৃশ্যে।

৬. যূয়ম্‌ মাম্‌ অপশ্যত।-- যুষ্মাভিঃ অহম্‌ অদৃশ্যে।

 

কর্মপদ উত্তমপুরুষের দ্বিবচনের হলে বাচ্যপরিবর্তনে ক্রিয়াপদে উত্তমপুরুষ দ্বিবচন এবং কর্মে প্রথমা বিভক্তি হবে।

 

যেমন—

১. সমীরঃ আবাম্‌ অপশ্যত্‌ --সমীরেণ আবাম্‌ অদৃশ্যাবহি।

(অট্‌ দৃশ্‌ যক্‌ বহি > অ দৃশ্‌ য বহি > অদৃশ্‌ যা বহি > অদৃশ্যাবহি (অতো দীর্ঘো যঞি)

২. তৌ আবাম্‌ অপশ্যতাম্‌ -- তাভ্যাম্‌ আবাম্‌ অদৃশ্যাবহি।

৩. তে আবাম্‌ অপশ্যন্‌।-- তৈঃ আবাম্‌ অদৃশ্যাবহি।

৪. ত্বম্‌ আবাম্‌ অপশ্যঃ।-- ত্বয়া আবাম্‌ অদৃশ্যাবহি।

৫. যুবাম্‌ আবাম্‌ অপশ্যতম্‌।-- যুবাভ্যাম্‌ আবাম্‌ অদৃশ্যাবহি।

৬. যূয়ম্‌ আবাম্‌ অপশ্যত।-- যুষ্মাভিঃ আবাম্‌ অদৃশ্যাবহি।

 

কর্মপদ উত্তমপুরুষের বহুবচনের হলে বাচ্যপরিবর্তনে ক্রিয়াপদে উত্তমপুরুষ বহুবচন এবং কর্মে প্রথমা বিভক্তি হবে।

 

যেমন—

১. রমা অস্মান্‌ অপশ্যত্‌ --রময়া বয়ম্‌ অদৃশ্যামহি।

(অট্‌ দৃশ্‌ যক্‌ মহি > অ দৃশ্‌ য মহি > অদৃশ্ যা মহি > অদৃশ্যাবহি (অতো দীর্ঘো যঞি)

 

২. তৌ অস্মান্‌ অপশ্যতাম্‌ -- তাভ্যাম্‌ বয়ম্‌ অদৃশ্যামহি।

৩. তে অস্মান্‌ অপশ্যন্‌।-- তৈঃ বয়ম্‌ অদৃশ্যামহি।

৪. ত্বম্‌ অস্মান্‌ অপশ্যঃ।-- ত্বয়া বয়ম্‌ অদৃশ্যামহি।

৫. যুবাম্‌ অস্মান্‌ অপশ্যতম্‌।-- যুবাভ্যাম্‌ বয়ম্‌ অদৃশ্যামহি।

৬. যূয়ম্‌ অস্মান্‌ অপশ্যত।-- যুষ্মাভিঃ বয়ম্‌ অদৃশ্যামহি।

 

অন্যান্য ধাতুর ক্ষেত্রে—

১. ছাত্রঃপুস্তকম্‌ অপঠত্‌। --ছাত্রেণ পুস্তকম্‌ অপঠ্যত।

২. ছাত্রঃ পুস্তকে অপঠত্‌। --ছাত্রেণ পুস্তকে অপঠ্যতাম্‌।

৩. ছাত্রঃ পুস্তকাণি অপঠত্‌। --ছাত্রেণ পুস্তকাণি অপঠ্যন্ত।

৪. ত্বং পুস্তকম্‌ অপঠঃ। --ত্বয়া পুস্তকম্‌ অপঠ্যত।

৫. যুবাম্‌ পুস্তকে অপঠতম্‌। -যুবাভ্যাং পুস্তকে অপঠ্যতাম্‌।

৬. যূয়ম্‌ পুস্তকাণি অপঠত --যুষ্মাভিঃ পুস্তকাণি অপঠ্যন্ত।

৭. অহং পুস্তকম্‌ অপঠম্‌। --ময়া পুস্তকম্‌ অপঠ্যত।

৮. আবাম্‌ পুস্তকে অপঠাব। -আবাভ্যাং পুস্তকে অপঠ্যতাম্‌।

৯. বয়ম্‌ পুস্তকাণি অপঠাম। --অস্মাভিঃ পুস্তকাণি অপঠ্যন্ত।

১০. পুত্রঃ পিতরম্‌ অসেবত। --পুত্রেণ পিতা অসেব্যত।

১১. পুত্রঃ মাতাপিতরৌ অসেবত। --পুত্রেণ  মাতাপিতরৌ অসেব্যেতাম্‌।

১২. শিষ্যঃ গুরূন্‌ অসেবত। --শিষেণ গুরবঃ অসেব্যন্ত।

১৩. স মাম্‌ অবদত্‌।--তেন অহম্‌ ঔদ্যে

১৪. অহম্‌ তাম্‌ অবদম্‌। --ময়া স ওদ্যত।

১৫. অশ্বঃ জলম্‌ অপিবত্‌। --অশ্বেন জলম্‌ অপীয়ত।

১৬. মাতা ভিক্ষুকায় অন্নম্‌ অযচ্ছত্‌। --মাত্রা ভিক্ষুকায় অন্নম্‌ অদীয়ত।

১৭. সাধুঃ পথিকায় ফলানি অযচ্ছত্‌। --সাধুনা পথিকায় ফলানি অদীয়ন্ত।

১৮. স জীবনে প্রভূতং সাফল্যম্‌ অলভত।--তেন জীবনে প্রভূতং সাফল্যম্‌ অলভ্যত।

১৯. মাতা সন্তানার্থং কষ্টম্‌ অসহত।-- মাত্রা সন্তানার্থং কষ্টম্‌ অসহ্যত।

২০. স বনে মধুরং গীতম্‌ অশৃণোত্‌। --তেন বনে মধুরং গীতম্‌ অশ্রূয়ত।

২১. বালিকা পুষ্পম্‌ অচিনোত্‌। --বালিকয়া পুষ্পম্‌ অচীয়ত।

২২. বালিকা পুষ্পাণি অচিনোত্‌। --বালিকয়া পুষ্পাণি অচীয়ন্ত।

২৩. জ্ঞানী সর্বং জানাতি। --জ্ঞানিনা সর্বম্‌ অজ্ঞায়ত।

২৪. গুরুঃ শিষ্যম্‌ অশাত্‌। --গুরুণা শিষ্যঃ অশিষ্যত।

২৫. গুরুঃ শিষ্যান্‌ অশাত্‌। --গুরুণা শিষ্যঃ অশিষ্যন্ত।

২৬. ব্যাধঃ মৃগম্‌ অহন্‌। --ব্যাধেন মৃগঃ অহন্যত।

২৭. ব্যাধঃ মৃগান্‌  অহন্‌।--ব্যাধেন মৃগাঃ অহন্যন্ত।

২৭. শিক্ষকঃ ছাত্রম্‌ অপৃচ্ছত্‌। --শিক্ষকেণ ছাত্রঃ অপৃচ্ছ্যত।

২৮. শিক্ষকঃ ছাত্রান্‌ অপৃচ্ছত্‌।--শিক্ষকেণ ছাত্রাঃ অপৃচ্ছ্যন্ত।

২৯. তে গ্রামে অবসন্‌। --তৈঃ গ্রামে ঔষ্যন্ত।

৩০. ভৃত্যঃ ভারম্‌ অনয়ত্‌।--ভৃত্যেন ভারঃ অনীয়ত।

৩১. চৌরঃ সর্বম্‌ অহরত্‌। --চৌরেণ সর্বম্‌ অহ্রিয়ত।

৩২. মুনিঃ ইন্দ্রিয়াণি অজয়ত্‌। --মুনিনা ইন্দ্রিয়াণি অজীয়ন্ত।

৩৩. স দরিদ্রেভ্যঃ সাহায্যার্থ্যং সর্বেভ্যঃ দানম্‌ অগৃহ্ণাত্‌।

-- তেন দরিদ্রেভ্যঃ সাহায্যার্থ্যং সর্বেভ্যঃ দানম্‌ অগৃহ্যত।

 

ভাববাচ্যে--

১. প্লাবনম্‌ অভবত্‌।-- প্লাবনেন অভূয়ত

২. তে সুখিনঃ অভবত্‌।--তৈঃ সুখিভিঃ অভূয়ত

৩. অহং সুখী  অভবম্‌।--ময়া সুখিনা  অভূয়ত

৪. বয়ং সুখিনঃ  অভবাম।--অস্মাভিঃ সুখিভিঃ  অভূয়ত

৫. ত্বং দুঃখী ন অভবঃ--ত্বয়া দুঃখিনা ন  অভূয়ত

ত্বং মম সহচরঃ অভবঃ-- ত্বয়া মম সহচরেণ  অভূয়ত

৬. যূয়ং ধনিনঃ  অভবত--যুষ্মাভিঃ ধনিভিঃ  অভূয়ত

৭. সঃ অত্র অতিষ্ঠত্‌--তেন অত্র  অস্থীয়ত

৮. তৌ গৃহে তিষ্ঠতঃ।--তাভ্যাং গৃহে  অস্থীয়ত

৯. তে গ্রামে অবসন্‌--তৈঃ গ্রামে ঔষ্যত

১০. অহং নগরে অবসন্‌--ময়া নগরে ঔষ্যত

১১. আবাং নগরে তিষ্ঠাবঃ।--আবাভ্যাং নগরে  অস্থীয়ত

১২. বয়ম্‌ অত্র অক্রীড়াম--অস্মাভিঃ অত্র অক্রীড়্যত

১৩. ত্বং কুত্র অতিষ্ঠত্‌?--ত্বয়া কুত্র  অস্থীয়ত?

১৪. যুবাং কুত্র অতিষ্ঠত?--যুবাভ্যাং কুত্র  অস্থীয়ত?

১৫. শিশুঃ শয্যায়াং অশেত--শিশুনা শয্যায়াং অশয্যত

১৬. বৃদ্ধঃ কটে অশেত--বৃদ্ধেন কটে অশয্যত

১৭. বালিকে শয্যায়াম্‌ অশয়াতাম্‌--বালিকাভ্যাং শয্যায়াম্‌  অশয্যত

১৮. বালকাঃ শয্যায়াম্‌ অশেরত--বালকৈঃ শয্যায়াম্‌ অশয্যত

১৯। ত্বং শয্যায়াম্‌ অশেথাঃ--ত্ব্য়া শয্যায়াম্‌ অশয্যত

২০. যুবাং শয্যায়াম্‌ অশয়াথাম্‌--যুবাভ্যাং শয্যায়াম্‌  অশয্যত

২১. যূয়ং শয্যায়াম্‌  অশেধ্বম্‌--যুষ্মাভিঃ শয্যায়াম্‌ অশয্যত

২২. অহং শয্যায়াম্‌ অশয়ি--ময়া শয্যায়াম্‌ অশয্যত

২৩. আবাং শয্যায়াম্‌ অশেবহি--আবাভ্যাং শয্যায়াম্‌ অশয্যত

২৪. বয়ং শয্যায়াম্‌ অশেমহি--অস্মাভিঃ শয্যায়াম্‌ অশয্যত

২৫বালিকা অনৃত্যত্‌। --বালিকয়া অনৃত্যত।

২৬. বালিকাঃ অনৃত্যন্‌। --বালিকাভিঃ অনৃত্যত।

২৭। ত্বম্‌ অনৃত্যঃ।--ত্বয়া অনৃত্যত।

২৮. গোময়াত্‌ বৃশ্চিকঃ অজায়ত। --গোময়াত্‌ বৃশ্চিকেন অজন্যত।

২৯. মাতা দুঃখেন অরোদীত্‌ / অরোদত্‌। --মাত্রা দুঃখেন অরুদ্যত।

৩০. বালকাঃ ক্ষেত্রে অক্রীড়ন্‌। --বালকৈঃ ক্ষেত্রে অক্রীড়্যত।

 

 

 

বাচ্য (৬)

By Gurucharan Das December 30, 2018

 

বাচ্য ()

 

বিধিলিঙ্ ও লৃট্‌ লকারে বাচ্যপরিবর্তন—

 

বিধিলিঙ্ লকারে পদগঠনে আত্মনেপদের বিভক্তিগুলি যেমন—

ত আতাম্‌ ঝ; থাস্‌ আথাম্‌ ধ্বম্‌; ইট্‌ বহি মহিঙ্ যথাক্রমে

ঈত ঈয়াতাম্‌ ঈরন্‌; ঈথাস্‌ ঈয়াথাম্‌ ঈধ্বম্‌; ঈয় ঈবহি ঈমহি রূপে পরিবর্তিত হয়। বিভিন্ন ব্যাকরণগত প্রক্রিয়ায় এই পরিবর্তন হয়ে থাকে।

বাচ্যপরিবর্তনে এগুলির আরও পরিবর্তন হয়। 

যেমন--

বিধিলিঙ্ লকারে লভ্‌ ধাতু প্রথম পুরুষ একবচনে—

লভ্‌ লিঙ্ > লভ্‌ ল্‌ > লভ্‌ ত > লভ্‌ শপ্‌ ত (কর্তরি শপ্‌) > লভ্‌ অ ত

> লভ্‌ অ সীযুট্‌ ত (লিঙঃ সীযুট্‌),

> লভ্‌ অ সীয্‌ ত (অনুবন্ধলোপ),

> লভ্‌ অ ঈয্‌ (লিঙঃ সলোপোঽনন্ত্যস্য),

> লভ্‌ অ ঈ ত (লোপো ব্যোর্বলি) > লভ্‌ এ ত (আদ্গুণঃ),

> লভেত।

বাচ্যপরিবর্তনে মূল ধাতুর সঙ্গে য (যক্‌) যুক্ত হবে এবং তারপর সীযুট্‌ (ঈ)-যুক্ত আত্মনেপদের বিভক্তি যুক্ত হবে।

যেমন-- লভ্‌ যক্‌ ঈত > লভ্‌ য ঈত > লভ্যেত।

এইরকম অন্যান্য ধাতুর ক্ষেত্রেও বুঝতে হবে।

 

উদাহরণ—

১. ত্বং সুখী ভবেঃ।– ত্বয়া সুখিনা ভূয়েত।

২. স সুখী ভবেত্‌। --তেন সুখিনা ভূয়েত।

৩. ছাত্রঃ শিক্ষকং বদেত্‌।--ছাত্রেণ শিক্ষকঃ উদ্যেত।

৪. পুত্রঃ পিতরং বদেত্‌। --পুত্রেণ পিতা উদ্যেত।

৫. শিষ্যঃ গুরুং সেবেত। --শিষ্যেণ গুরুঃ সেব্যেত।

৬. শিষ্যাঃ গুরূন্‌ সেবেরন্‌। --শিষ্যৈঃ গুরবঃ সেব্যেরন্‌।

৭. তব পুত্রঃ ত্বাং সেবেত। --তব পুত্রেণ ত্বং সেব্যেথাঃ।

৮. মম পুত্রঃ মাম্‌ সেবেত। -- মম পুত্রেণ অহম্‌ সেব্যেয়।

৯. সাধুঃ কামং জয়েত্‌। --সাধুনা কামঃ জীয়েত।

১০. সর্বে ক্রোধং জয়েয়ুঃ। --সর্বৈঃ ক্রোধঃ জীয়েত।

১১. স গৃহং গচ্ছেত্‌। --তেন গৃহং গম্যেত।

১২. তে আপণং গচ্ছেয়ুঃ। --তৈঃ আপণং গম্যেত।

১৩. সর্বে ভদ্রং পশ্যেয়ুঃ। --সর্বৈঃ ভদ্রং দৃশ্যেত।

১৪. সর্বে ভদ্রাণি পশ্যেয়ুঃ। -- সর্বৈঃ ভদ্রাণি দৃশ্যেরন্‌।

১৫.  ত্বম্‌ অদ্য গৃহে তিষ্ঠেঃ। --ত্বয়া অদ্য গৃহে স্থীয়েত।

১৬. রামঃ তত্র তিষ্ঠেত্‌। -- রামেণ তত্র স্থীয়েত।

১৭. বয়ম্‌ অদ্য মহাবিদ্যালয়ে তিষ্ঠেয়ম্‌। -- অস্মাভিঃ অদ্য মহাবিদ্যালয়ে স্থীয়েত।

১৮. শিশুঃ দুগ্ধং পিবেত্‌। --শিশুনা দুগ্ধং পীয়েত।

১৯. ত্বম্‌ শীতলং জলং ন পিবেঃ। --ত্বয়া  শীতলং জলং ন পীয়েত।

২০. শ্রদ্ধাবান্‌ জ্ঞানং লভেত। -- শ্রদ্ধাবতা জ্ঞানং লভ্যেত।

২১. সর্বে কষ্টং সহেরন্‌। --সর্বৈঃ কষ্টং সহ্যেত।

২২. শিক্ষকঃ মধুরয়া বাণ্যা শিক্ষাং প্রযচ্ছেত্‌। --শিক্ষকেণ মধুরয়া বাণ্যা শিক্ষা দীয়েত।

২৩. শিষ্যঃ গুরুং প্রণমেত্‌। --শিষ্যেণ গুরুঃ প্রণম্যেত।

২৪. ছাত্রঃ শিক্ষকং পৃচ্ছেত্‌। --ছাত্রেণ শিক্ষকঃ পৃচ্ছ্যেত।

২৫. ছাত্রঃ শিক্ষকান্‌ পৃচ্ছেত্‌। --ছাত্রেণ শিক্ষকাঃ পৃচ্ছ্যেরন্‌।

২৬. বালিকা মঞ্চে নৃত্যেত্‌। --বালিকয়া মঞ্চে নৃত্যেত।

২৭. বালিকাঃ নৃত্যেয়ুঃ। -- বালিকাভিঃ নৃত্যেত।

২৮. পুত্রঃ পিতৃবাক্যং শৃণুয়াত্‌। --পুত্রেণ পিতৃবাক্যং শ্রূয়েত।

২৯. ছাত্রঃ শিক্ষকস্য উপদেশং শৃণুয়াত্‌। --ছাত্রেণ শিক্ষকস্য উপদেশঃ শ্রূয়েত।

৩০. শিষ্যঃ গুরোঃ উপদেশান্‌ শৃণুয়াত্‌। --শিষ্যেণ গুরোঃ উপদেশানঃ শ্রূয়েরন্‌।

৩১. ত্বং প্রাতঃ পুষ্পং চিনুয়াঃ। --ত্বয়া প্রাতঃ পুষ্পং চীয়েত।

৩২. ত্বং প্রাতঃ পুষ্পাণি চিনুয়াঃ। --ত্বয়া প্রাতঃ পুষ্পাণি চীয়েরন্‌।

৩৩. স দীনং দৃষ্ট্বা দানং কুর্যাত্‌।-- তেন দীনং দৃষ্ট্বা দানং ক্রিয়েত।

৩৪. ত্বং শীঘ্রং কার্যং কুর্যাঃ।--ত্বয়া শীঘ্রং কার্যং ক্রিয়েত।

৩৫. তে শনৈঃ শনৈঃ কার্যাণি কুর্যাত্‌।-- তৈঃ শনৈঃ শনৈঃ কার্যাণি ক্রিয়েরন্‌।

৩৬. ত্বং বৃদ্ধসমীপাত্‌ অস্মিন্‌ বিষয়ে জানীয়াত্‌। --ত্বয়া বৃদ্ধসমীপাত্‌ অস্মিন্‌ বিষয়ে জ্ঞায়েত।

৩৭. যুয়ং সর্বং বিচার্য ঋণং গৃহ্ণীয়াত। -- যুষ্মাভিঃ সর্বং বিচার্য ঋণং গৃহ্যেত।

৩৮. ছাত্রঃ প্রত্যহং পুস্তকং পঠেত্‌। --ছাত্রেণ প্রত্যহং পুস্তকং পঠ্যেত।

৩৯. ছাত্রাঃ প্রত্যহং পুস্তকাণি পঠেযুঃ। --ছাত্রৈঃ প্রত্যহং পুস্তকাণি  পঠ্যেরন্‌।

৪০. ভবন্তঃ গ্রামে এব বসেয়ুঃ। --ভবদ্ভিঃ গ্রামে এব উষ্যেত।

৪১. স নগরে বসেত্‌।-- তেন নগরে উষ্যেত।

৪২. ত্বম্‌ অত্র বসেঃ ।-- ত্বয়া অত্র উষ্যেত।

৪৩. ত্বং কদাপি ন রুদ্যাত্‌। -- ত্বয়া কদাপি ন রুদ্যেত।

৪৪. মাতা কদাপি ন রুদ্যাত্‌। --মাত্রা কদাপি ন রুদ্যেত।

৪৫. পিতা পুত্রং শিষ্যাত্‌।--পিত্রা পুত্রঃ শিষ্যেত।

৪৬. শিক্ষকঃ ছাত্রান্‌ শিষ্যুঃ। --শিক্ষকেণ ছাত্রাঃ শিষ্যেরন্‌।

৪৭. মম পিতা মাম্‌ অনুশিষ্যাত্‌। --মম পিত্রা অহম্‌ অনুশিষ্যেয়।

৪৮. অস্মাকম্‌ আচার্যাঃ অম্মান্‌ শিষ্যুঃ। --অস্মাকম্‌ আচার্যৈঃ বয়ম্‌ শিষ্যেবহি।

৪৯. আচার্যদেবঃ ত্বাম্‌ শিষ্যাত্‌। --আচার্যদেবেন ত্বং শিষ্যেথাঃ।

৫০. আচার্যদেবঃ যুষ্মান্‌ শিষ্যাত্‌।-- আচার্যদেবেন যূয়ম্‌ শিষ্যেধ্বম্‌।

৫১. ব্যাধঃ মৃগং ন হন্যাত্‌। --ব্যাধেন মৃগঃ ন হন্যেত।

৫২. ব্যাধঃ পক্ষিণঃ ন হন্যাত্‌। -- ব্যাধেন পক্ষিণঃ ন হন্যেরন্‌।

৫৩. প্রিয়া অদ্য গৃহে আসীত। --প্রিয়য়া অদ্য গৃহে আস্যেত।

৫৪. ত্বম্‌ অস্মিন্‌ আসনে আসীথাঃ। -- ত্বয়া অস্মিন্‌ আসনে আস্যেত।

৫৫. ত্বম্‌ একাকী ন শয়ীথাঃ। --ত্বয়া একাকিনা ন শয্যেত।

৫৬. স কোমলায়াং শয্যায়াং ন শয়ীত। --তেন কোমলায়াং শয্যায়াং ন শয্যেত।

৫৭. ভবান্‌ শুভ্রায়াং শয্যায়াং শয়ীত।--ভবতা শুভ্রায়াং শয্যায়াং শয্যেত।

লৃট্‌ লকারে বাচ্যপরিবর্তনে ধাতুর উত্তর যক্‌ (য) হয় না, শুধুমাত্র ধাতুতে আত্মনেপদের বিভক্তি হয়। যেমন—

১. স গৃহং গমিষ্যতি। --তেন গৃহং গংস্যতে।

২. মাতা ভিক্ষুকায় অন্নং দাস্যতি। --মাত্রা ভিক্ষুকায় ধনং দাস্যতে।

৩. ত্বং ধনী ভবিষ্যসি। --ত্বয়া ধনিনা ভবিষ্যতে।

৪. শিশুঃ দুগ্ধং পাস্যতি। --শিশুনা দুগ্ধং পাস্যতে।

৫. ব্যাধঃ মৃগং হনিষ্যতি।--ব্যাধেন মৃগঃ হনিষ্যতে।

৬. গুরুঃ শিষ্যং শাসিষ্যতি।--গুরুণা শিষ্যঃ শাসিষ্যতে।

৭. পুত্রঃ পিতরং সেবিষ্যতে। --পুত্রেণ পিতা সেবিষ্যতে।

৮. চৌরঃ গৃহাত্‌ ধনং হরিষ্যতি। --চৌরেণ গৃহাত্‌ ধনং হরিষ্যতে।

৯. স গুরুজনস্য বাক্যং শ্রোষ্যতি। --তেন গুরুজনস্য বাক্যং শ্রোষ্যতে।

১০. ভৃত্যঃ ভারং বক্ষ্যতি। --ভৃত্যেন ভারঃ বক্ষ্যতে।

১১. ছাত্রাঃ পুস্তকাণি পঠিষ্যন্তি।-- ছাত্রৈঃ পুস্তকাণি পঠিষ্যন্তে।

১২. ভবান্‌ শয্যায়াং শয়িষ্যসে। -- ভবতা শয্যায়াং শয়িষ্যতে।

১৩. তে গ্রামে বত্স্যন্তি।--তৈঃ গ্রামে বত্‌স্যতে।

১৪. ছাত্রঃ শিক্ষকান্‌ প্রক্ষ্যন্তি। --ছাত্রৈঃ শিক্ষকাঃ প্রক্ষ্যন্তে।

১৫. ত্বং কালেন সর্বং জ্ঞাস্যসি। --ত্বয়া কালেন সর্বং জ্ঞাস্যসে।

১৬. স ফলানি নেষ্যতি। --তেন ফলানি নেষ্যতে।

১৭. তে ক্রীড়াস্প্রধায়াং জেষ্যন্তি। --তৈঃ ক্রীড়াস্প্রধায়াং জেষ্যতে।

১৮. পূর্ণিমায়াং শিশুঃ চন্দ্রং দ্রক্ষ্যতি। -- পূর্ণিমায়াং শিশুনা চন্দ্রঃ দ্রক্ষ্যতে।

 

----

 

 

 

 

 

No comments:

Post a Comment