Friday, October 31, 2025

संस्कृत-गल्पसाहित्ये पुरुषपरीक्षायाः स्थानम्

 


                                    SANS-H-CC-T-03

संस्कृत-गल्पसाहित्ये पुरुषपरीक्षायाः स्थानम् 

পুরুষপরীক্ষা

ভূমিকাঃ-

      পদাবলী সাহিত্যের অন্যতম রূপকার বিদ্যাপতি রচিত পুরুষপরীক্ষা সংস্কৃত গল্পসাহিত্যাকাশে এক উজ্জ্বল নক্ষত্র রূপে বিরাজিত মৈথিল কোকিল’ বা অভিনব জয়দেব’  উপাধিধারী বিদ্যাপতি চটুল পরিহাসপূর্ণ হাল্কা চালে পুরুষপরীক্ষানামক যে গল্পগ্রন্থটি রচনা করেন তাতে নানা রকম গল্পের কুসুমকলি ফুটে উঠেছে

কবি পরিচয়ঃ-

        কবি সার্বভৌম বিদ্যাপতি চতুর্দশ শতকের শেষ ভাগে মিথিলার বিসফি গ্রামে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন ।  তাঁর পিতা গণপতি ঠাকুর বিদ্যাপতি পদাবলী সাহিত্যের রচয়িতা হিসেবে বিখ্যাত

রচনা প্রসঙ্গঃ-

  মিথিলা-নরেশ শিবসিংহের আদেশে বালকদের নীতিশিক্ষা প্রদান এবং পুরাঙ্গনাদের চিত্তবিনোদনের নিমিত্তে পুরুষপরীক্ষা’ গ্রন্থটি প্রণীত হয় বিদ্যাপতি কর্তৃক ৪৪ টি গল্পের নাতিবৃহৎ সংকলন পুরুষপরীক্ষা’

আলোচ্য বিষয়ঃ-

  পারাবার নামক রাজার বিবাহযোগ্যা কন্যা পদ্মাবতীর জন্য উপযুক্ত পাত্রের সন্ধান চলছে এমন সময় সুবুদ্ধি নামক মুনি রাজাকে জিজ্ঞাসা করলেন , তিনি কি তাঁর রূপবতী গুণবতী কন্যার জন্য পুরুষপাত্র খুঁজছেন ? এই বক্রোক্তির অর্থ বুঝতে না পেরে অসন্তুষ্ট রাজা মুনির এইরূপ বলার কারণ জানতে   চান মুনি বলেন-এই জগতে আকারে পুরুষ অনেকেই আছে,পুচ্ছহীন পুরুষাকার পশুরও অভাব নেই ,তাই প্রয়োজন পুরুষপরীক্ষার বীরঃ সুধীঃ সুবিদ্যশ্চ পুরুষঃ পুরুষার্থবান্”  গুণাগুণ বিচারে নানা চরিত্রের সমাবেশ ঘটিয়েছেন কবি দানশীল ,দয়াবান,সত্যব্রতী, গুণাধার পুরুষচরিত্রও যেমন আছে তেমনি চোর ,অসাধু,নীচ,প্রভৃতি নানা মন্দ পুরুষের চরিত্রও চিত্রিত হয়েছে এই গ্রন্থে

মূল্যায়নঃ-  

     বিদ্যাপতির রচনারীতি অত্যন্ত সরল এবং গল্পগুলিও সুখপাঠ্য বিচিত্র সমাজ বিচিত্র মানুষ- তাদের মধ্যে কে গ্রহণীয় আর কেই বা বর্জনীয় তা গল্পকার সুকৌশলে নির্দেশ করেছেন বিদ্যাপতি তাঁর রচনা নৈপুণ্যে সমাজের নায়-অন্যায় এবং যথার্থ মানুষের আচরণবিধির উল্লেখ করে সমাজ সংস্কারকের ভূমিকা পালন করেছেন একথা বলাই যায় । 

---------




No comments:

Post a Comment