Thursday, October 30, 2025

Write a short note on Ambikadatta Vyasa and his works.

 


                                                          

SANS-H-CC-T-03

Write a short note on Ambikadatta Vyasa and his works.

Ans :-  

আবির্ভাবকাল

        ব্রজভাষারকুশলসরসকবি অম্বিকাদত্ত ব্যাস ১৮৪৮ খ্রিষ্টাব্দে চৈত্রশুক্লাষ্টমীতে রাজস্থানের জয়পুরে জন্মগ্রহণ করেনতাঁর পিতার নাম দুর্গাদত্ত অম্বিকাদত্ত কাশী থেকে শিক্ষা লাভ করেন ১২ বছর বয়সে কাশী কবিতা বাধিনী সভা তাঁকে সুকবি উপাধিতে ভূষিত করেন তিনি ১৮৮০ খ্রিষ্টাব্দে সাহিত্যাচার্য পদবী প্রাপ্ত হন বিহারপ্রদেশের মধুবনী ,ভাগলপুর ,ছাপরা,পাটনা প্রভৃতি স্থানে তিনি অধ্যাপনাকার্যে রত ছিলেন | ১৯০০ খ্রিষ্টাব্দে এই মহান প্রতিভা শিবসাযুজ্য প্রাপ্ত হন

প্রতিভাঃ-

      ভারতেন্দু হরিশ্চন্দ্র তাঁর কবিবচন সুধা-তে অম্বিকার প্রসংসায় পঞ্চমুখ হয়েছেন অম্বিকাদত্ত হিন্দি,সংস্কৃত,বাংলা,ইংরেজী প্রভৃতি ভাষায় ন্যায় বেদান্তাদি দর্শনে অগাধ পাণ্ডিত্য লাভ করেনতিনি শতরঞ্চ তাস খেলায় বিশেষ পারদর্শী ছিলেন তাছাড়াও হারমোনিয়াম সেতারাদি বাদ্যযন্ত্রেও তিনি যথেষ্ট স্বচ্ছন্দ  বোধ করতেন অম্বিকাদত্ত হিন্দী সংস্কৃত ভাষায়  ৭৮ টির বেশী গ্রন্থ রচনা করেছিলেন

    কবিত্ব সবৈয়া শৈলীতে ব্রজভাষায় তিনি অনেক রচনা উপহার দিয়েছেন তিনি কাশী থেকে বৈষ্ণব পত্রিকা’ (১৮৮৪) প্রকাশ করেন ।  শ্রীমৎ ব্যাস হিন্দী সাহিত্যকেও অনেক সমৃদ্ধ করেছেন তাঁর রচনা দিয়ে ।   



রচনা সমূহঃ-

     শ্রীমৎ ব্যাস সংস্কৃত ভাষায় অনেক গ্রন্থ রচনা করেছেনযথা- গনেশশতকম্’,কথাকুসুমম্’,সাংখ্যসাগরসুধা’,কুন্ডলীদর্পণম্’,শিবিরাজবিজয়’ প্রভৃতিএদের মধ্যে শিবিরাজবিজয়” তাঁর উল্লেখযোগ্য জনপ্রিয় গ্রন্থ এটি কাশী থেকে ১৯০১ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয় । 

     শিবিরাজবিজয়ঃ-

         এটি আখ্যায়িকা বা ঐতিহাসিক গদ্যাকাব্য ১২ টি নিঃশ্বাসে ছত্রপতি শিবাজীর বিজয়গাথার গুণকীর্তন করেছেন গদ্যকার মুঘলদের সর্বাধিক শক্তিশালী সম্রাট ঔরঙ্গজেবের সঙ্গে মহারাষ্ট্র সম্রাট শিবাজীর যুদ্ধকৌশল ,নীতি কার্যকলাপের ঘাত-প্রতিঘাতের ঘটনাকে কেন্দ্র করে বিষয়বস্তু সামনের দিকে অগ্রসর হয়েছে এই দুই চরিত্র ছাড়াও গৌরসিংহ,রঘুবীরসিংহ,আফজল খাঁ,শায়েস্তা খাঁ প্রমুখ এই গদ্যকাব্যের উল্লেখযোগ্য চরিত্র । 

মূল্যায়নঃ-

     শিবিরাজবিজয়ের অঙ্গী রস বীর হলেও শান্ত,বীভত্স,শৃংগারাদি রসও এখানে রয়েছে অনুপম দেশপ্রেমিক হিসাবে শিবাজীর দেশভক্তি এই গীতিকাব্যের রন্ধ্রে রন্ধ্রে প্রকাশিত হয়েছে উত্তম শব্দাবলী চয়ন, অর্থপূর্ণ বাক্য বিন্যাস এই কাব্যে গতি প্রদান করেছে তাঁর এই অপূর্ব বর্ণনাশৈলী ভাষা বৈদগ্ধের জন্যে তাঁকে অভিনব বাণ উপাধিতে ভূষিত করা  হয় । 

--------------


No comments:

Post a Comment