Tuesday, October 28, 2025

Write a short note on Subandhu(सुबन्धु) and his works .

                                                           

SANS-H-CC-T-03

  1. Write a short note on Subandhu(सुबन्धु) and his works  .

Ans :-  

   কবি পরিচয় :- 

                       গদ্যত্রয়ীর সুপ্রসিদ্ধ শিল্পী সুবন্ধু ‘‍‌বাসবদত্তা গ্রন্থের রচয়িতা |সুবন্ধু - জীবনচরিত অস্পষ্ট | কিংবদন্তী অনুসারে তিনি ছিলেন কাশ্মীর নিবাসী ব্রাহ্মণ |অনেকে মনে করেন সুবন্ধু প্রাকৃত বৈয়াকরণ বররুচির ভাগিনেয়

  আবির্ভাব্কাল:- 

                সুজনৈকবন্ধু:সুবন্ধু-   আবির্ভাব্কাল নিয়ে অনেক ধোঁয়াশা রয়েছেLouis H. Gray সুবন্ধুকে বাণ উদ্যোতকরের মধ্যবর্তী কবিরূপে উল্লেখ করেছেন |পন্ডিতপ্রবর  S.K .De মহোদয়  সুবন্ধুকে বাণের অনুগামী বলে বর্ণনা করেছেন | অধ্যাপক A.B Keith সপ্তম শতাব্দীর মাঝামাঝি সময়কে সুবন্ধুর আবির্ভাবকালরূপে বর্ণনা করে বলেছেন - Subandhu must be placed in the second quarter of the seventh century and that he was only a contemporary of Bana whose work came to fruition before Bana’s .যাই হোক্ অধিকাংশ পন্ডিতের মতে সুবন্ধুর আবির্ভাবকাল ষষ্ঠ শতকের শেষ থেকে সপ্তম শতকের প্রথম দিকের কোনো এক সময়|

 কাব্যের বিষয়বস্তু :- 

                   বাসবদত্তা শ্লেষপ্রধান কথা জাতীয় গদ্যকাব্য |রাজপুত্র কন্দর্পকেতু স্বপ্নে এক লাবণ্যময়ী রাজকুমারীর দর্শন পান |স্বপ্ন দৃষ্ট রাজকন্যার অনুসন্ধানে বন্ধু মকরন্দের সঙ্গে তিনি নির্গত হন |অন্যদিকে পাটলিপুত্রের রাজকন্যা বাসবদত্তাও স্বপ্ন দৃষ্ট রাজকুমারের সন্ধানে দূতী প্রেরণ করেন |এই সংবাদ কন্দর্পকেতু বিন্ধ্যগিরির অরণ্যে এক পক্ষীদম্পতীর আলাপে শুনতে পান| ঘটনা পরম্পরায় কন্দর্পকেতু বাসবদত্তা মিলিত হয়|কিন্তু পাটলিপুত্ররাজ বাসবদত্তার বিবাহ অন্যত্র স্থির করায় কন্দর্পকেতু বাসবদত্তা পলায়ন করে বিন্ধ্যারণ্যে রাত্রি যাপন করেন |ঊষাকালে রাজপুত্র দেখেন রাজকন্যা নেই |বহু অনুসন্ধানের পর রাজপুত্র কন্দর্পকেতু প্রেয়সীর অনুরূপ শিলা মূর্তি দেখে তা স্পর্শ করা মাত্রই পাষাণী মূর্তি জীবন্ত হয়ে ওঠে | অবশেষে প্রেমিকপ্রেমিকার পুনর্মিলন হয় --এই হল সংক্ষিপ্ত কাহিনী |

 মূল্যায়ন :- 

             কল্পনা নির্ভর আখ্যানভাগের বিষয়বস্তু তুচ্ছ হলেও কবি আপনমনের মাধুরী মিশিয়ে কাব্যে চমত্কারিত্বের সৃষ্টি করেছেন|তাঁর কাব্যের প্রতি অক্ষরেই আছে শ্লেষপ্রত্যক্ষরশ্লেষময় প্রবন্ধবিন্যাস বৈদগ্ধ্যনিধিনিবন্ধম্ |রচনারীতির মধ্যে নিহিত আছে কবির বহুশাস্ত্রে পারঙ্গমতার নিদর্শন |: গৌরীনাথ শাস্ত্রী - মতে সুবন্ধুর বাসবদত্তা হলবাক্চাতুর্যের ভান্ডার|তবে চরিত্রচিত্রণে পরিহাস পরিপাটিতে কবির দৈন্য স্পষ্ট| বাণভট্টের দৃষ্টিতেকবীনামগলদ্দর্পো নূনং বাসবদত্তয়া”-কেননা এই গ্রন্থের শ্লেষ বিশ্লেষণে পন্ডিতদের দর্পও চূর্ণ হয় |পরিশেষে : হল  সুবন্ধু সম্পর্কে বলেছেনপ্রাচীন কাব্যবর্ত্মগুলি তাঁহার সুপরিচিত ,সংস্কৃতশব্দশাস্ত্রে ব্যাকরণে তাহার অগাধ জ্ঞান-তাঁহার টীকাকারগণ স্থানে স্থানে বিষম ধাঁধায় পড়িযাছেন|”

-------------


No comments:

Post a Comment