SANS-H-CC-T-03
Write a short note on Dandin and his works .
Ans:-
কবি পরিচয় :– সংস্কৃত গদ্য ত্রয়ীর অন্যতম প্রতিভাবান কবি হলেন দণ্ডী । ‘অবন্তিসুন্দরী কথাসার’- গ্রন্থের বিবরণ অনুসারে দণ্ডী বাল্যকালেই পিতৃমাতৃহীন হলে সরস্বতী ও শ্রুতের দ্বারা পালিত হন । কাঞ্চীর কৌশিক গোত্রীয় ব্রাহ্মণ বংশে তিনি জন্মগ্রহণ করেন । তিনি ছিলেন ভারবির প্রপৌত্র ,বীরদত্ত ও গৌরীর পুত্র । কাঞ্চীর অধিবাসী দণ্ডী একসময় কাঞ্চীরাজ নরসিংহবর্মার রাজসভায় উচ্চপদে আসীন ছিলেন ।
আবির্ভাবকালঃ - অবন্তিসুন্দরী’-র বিবৃতি অনুযায়ী খ্রীঃ ৭ম শতাব্দীর মাঝামাঝি সময়ে দণ্ডী বর্তমান ছিলেন । দণ্ডী ও বাণ কে অনেকে সমসাময়িক ভাবেন । ডঃ ধর্মেন্দ্রকুমার গুপ্ত ‘ A Critical Study of Dandin and his Works’ গ্রন্থে মন্তব্য করেছেন যে , ৬৬৫ খ্রীঃ থেকে ৭১০ অথবা ৭২০ খ্রীঃ হল আচার্য দণ্ডীর কাল ।
রচনাঃ- “ত্রয়ো দন্ডিপ্রবন্ধাশ্চ ত্রিষু লোকেষু বিশ্রুতা” –রাজশেখরের এই উক্তি থেকে জানা যায় যে দণ্ডী ‘অবন্তিসুন্দরীকথা’, ‘দশকুমারচরিত’ ও ‘কাব্যাদর্শ’ এই তিনটি গ্রন্থের প্রণেতা । তবে কাব্যাদর্শকার দণ্ডী ও দশকুমারচরিত-এর রচয়িতা এক কিনা এ বিষয়ে অনেকের সন্দেহ আছে ।
দশকুমারচরিতের বিষয়বস্তুঃ- এটি আখ্যায়িকা শ্রেণির গদ্যকাব্য । পূর্বপীঠিকা ও উত্তরপীঠিকা –এই দুটি অংশে গ্রন্থটি বিভক্ত। পূর্বপীঠিকায় রয়েছে ৫ টি উচ্ছ্বাস এবং উত্তরপীঠিকায় আছে ৮ টি উচ্ছ্বাস । মগধের রাজা রাজহংস মালবরাজ মানসারের নিকট যুদ্ধে পরাজিত হয়ে পত্নী বসুমতী সহ বিন্ধ্যপর্বতে আশ্রয় গ্রহণ করেন । সেখানে রাজার একটি পুত্র জন্মায় । তাঁর নাম রাজবাহন । আরও নয়জন মন্ত্রিপুত্র ঘটনাক্রমে সেখানে উপস্থিত হন । কুমারেরা বিভিন্ন বিদ্যায় পারদর্শী হওয়ার পর ঋষি বামদেবের পরামর্শে রাজহংস তাঁদের দিকবিজয় যাত্রার অনুমতি দেন। কুমারেরা দেশভ্রমণে বেরিয়ে বিন্ধ্যারণ্যে এসে উপস্থিত হন। সেখানে ব্রাহ্মণ বেশী কিরাত মাতঙ্গের সঙ্গে রাজবাহনের সাক্ষাৎ হয় । পাতাল কন্যা কালিন্দীর সঙ্গে মাতঙ্গের বিবাহে সাহায্য করার জন্য সকলের অলক্ষ্যে রাজবাহন বেড়িয়ে যান। অন্য কুমারগণ রাজকুমারের অন্বেষণে বেড়িয়ে পরস্পর বিচ্ছিন্ন হয়ে পড়েন। ঘটনাচক্রে তাঁরা আবার একত্রে মিলিত হন এবং নিজ নিজ অভিজ্ঞতার কাহিনী বলেন । ‘দশকুমারচরিত’ এই দশজন কুমারের অভিজ্ঞতালব্ধ বিচিত্র কাহিনীর রমণীয় আলেখ্যমালা।
মূল্যায়ন- দশকুমারচরিতের কাহিনীসমূহের মধ্যে জুয়াখেলা ,লোভ,চুরি,হত্যা,গুপ্তপ্রণয় প্রভৃতি অসৎকর্মাদি সামাজিক ব্যাধিগুলি বর্ণিত হয়েছে। এইজন্য এই কাব্যটিকে কেও কেও Picaresque romance জাতীয় কাব্য বলতে চান । পিশেল একে বলেছেন- “Moral fiction”. গদ্যকাব্যের রীতি অনুযায়ী স্থানে স্থানে গৌড়ী রীতি এবং সমাস বহুল ও জো গুণের সমাবেশ থাকলেও দণ্ডীর রচনা সরল,ললিত ও সাবলীল। এইজন্যই বলা হয়- “দণ্ডিনঃ পদলালিত্যম্” । বিচিত্র চরিত্রের সমাবেশে ও বাস্তব চিত্র অঙ্কনে দণ্ডী একজন কুশলী কথাশিল্পী। একটি কিংবদন্তীতে দণ্ডী কে কবি হিসাবে বাল্মীকি ও ব্যাসের পরেই স্থান দিয়ে বলা হয়েছে-
জাতে জগতি বাল্মীকৌ কবিরিত্যভিধা২ভবত্ ।
কবী ইতি ততো ব্যাসো কবয়স্ত্বয়ি দণ্ডিনি ।।
--------------
No comments:
Post a Comment